অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬ ১৭:৩৬:৫৬
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন হাসপাতালের খাবারের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেছেন, অনেক হাসপাতালের খাবার তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো। তিনি নিজেও হাসপাতালের এসব খাবার খেয়ে থাকেন।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে মানবিক ও ভালো আচরণ করতে হবে। কোনো রোগীর সঙ্গে খারাপ ব্যবহার করা হলে পরকালে তার জবাবদিহি করতে হবে বলেও সতর্ক করেন তিনি।

দেশের স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে নানা উন্নয়ন ও সুযোগ-সুবিধার কথা বলা হলেও সব ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি সেই দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ অবস্থার পরিবর্তনে চিকিৎসকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার প্রয়োজন রয়েছে।

তবে সামগ্রিকভাবে অতীতের তুলনায় দেশের স্বাস্থ্যসেবার মান অনেক উন্নত হয়েছে বলেও মনে করেন তিনি।

এ সময় শিশুদের মধ্যে হামের সংক্রমণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, দুই মাসের কম বয়সী শিশুরাও এ রোগে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত শিশুদের মধ্যে কেউ কেউ মারা যাচ্ছে, আবার অনেকে চিকিৎসায় সুস্থ হয়ে উঠছে।

সদ্য সংবাদ/এজে

স্বাস্থ্য ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে