সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, সংকটে দীঘিনালার পরিবহন ও পর্যটন ব্যবসা

র
রুপম চাকমা (দিঘীনালা প্রতিনিধি)
৯ নভেম্বর, ২০২৬ ১৬:৪১:১৫
ছবি: সদ্য সংবাদ

সাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক যোগাযোগ বন্ধ থাকায় পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা নেমে এসেছে খাগড়াছড়ির দীঘিনালায়। পর্যটকদের যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিক, হোটেল-রিসোর্ট ও কটেজ মালিকসহ পর্যটন খাতের সঙ্গে যুক্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পাঁচ দফা দাবি জানিয়ে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ডাকে এ যোগাযোগ বন্ধের কর্মসূচি চলছে। এতে সাজেকে যাতায়াতের অন্যতম প্রবেশপথ দীঘিনালা-বাঘাইহাট সড়কে পর্যটকদের চলাচল বন্ধ রয়েছে। ফলে পর্যটক পরিবহনের সঙ্গে যুক্ত যানবাহনগুলো অলস পড়ে থাকায় আয়-রোজগার হারিয়েছেন সংশ্লিষ্ট শ্রমিকেরা।

দীঘিনালা পিকআপ মালিক সমিতির লাইনম্যান মো. মামুন জানান, পর্যটক পরিবহন বন্ধ থাকায় জিপ, চাঁদের গাড়ি, সিএনজি ও মাহেন্দ্রসহ বিভিন্ন যানবাহনের প্রায় পাঁচ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।

পরিবহন খাতের পাশাপাশি বড় ধরনের সংকটে পড়েছে পর্যটকনির্ভর আবাসন ব্যবসাও। পর্যটক না আসায় হোটেল, রিসোর্ট ও কটেজগুলোতে কমেছে কার্যক্রম। দীঘিনালা হোটেল ইউনিটির ম্যানেজার পানদপ চাকমা বলেন, দীর্ঘদিন ধরে পর্যটক না আসায় আয় বন্ধ হয়ে গেছে। এতে পরিবার নিয়ে দৈনন্দিন খরচ চালানো কঠিন হয়ে পড়েছে।

ব্যবসায়ীরা জানান, পর্যটক কমে যাওয়ায় প্রতিষ্ঠানের আয় কমলেও কর্মচারীদের বেতন, বাড়িভাড়া ও অন্যান্য পরিচালন ব্যয় বহন করতে হচ্ছে। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে অনেক প্রতিষ্ঠানকে আরও বড় আর্থিক সংকটের মুখে পড়তে হতে পারে।

স্থানীয়দের মতে, সাজেকের পর্যটন কার্যক্রমের সঙ্গে দীঘিনালার পরিবহন, আবাসন, খাবারের দোকানসহ বহু ছোট-বড় ব্যবসা জড়িত। তাই সড়ক যোগাযোগ বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে পুরো পর্যটননির্ভর জনপদে।

এ অবস্থায় সড়ক যোগাযোগ বন্ধের কারণ নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। তাঁদের দাবি, সাজেকে পর্যটকদের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করা গেলে আবারও সচল হতে পারে পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্য।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা