সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা

স
সদ্য সংবাদ ডেস্ক
১ অক্টোবর, ২০২৬ ১৯:৪১:২৫
ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাসে দেশে এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৪ হাজার ২১ কোটি ৮০ লাখ টাকা, প্রতি ডলার ১২৩ টাকা ধরে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্স প্রবাহের এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত বছরের সেপ্টেম্বরের তুলনায় এবার প্রবাসী আয় বেড়েছে ৮ কোটি ডলার। ২০২৫ সালের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে সেপ্টেম্বর মাসে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৩ শতাংশ।

শুধু সেপ্টেম্বর নয়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্সে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। অর্থবছরের প্রথম তিন মাসে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৮৫৯ কোটি ১০ লাখ ডলার।

আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে তিন মাসের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১০০ কোটি ৫০ লাখ ডলার, যা প্রায় ১৩ দশমিক ৩০ শতাংশ প্রবৃদ্ধি।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার এবং আগস্টে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। সেপ্টেম্বরেও ২৭৬ কোটি ৬০ লাখ ডলারের প্রবাহ অব্যাহত থাকে।

এদিকে আগের অর্থবছরেও রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যায়। ২০২৫-২৬ অর্থবছরজুড়ে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার প্রবাসী আয় আসে। এর আগের অর্থবছর ২০২৪-২৫-এ রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির সদ্য. ভারতজুড়ে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি সদ্য. রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে গুলি, মোটরসাইকেলে আগুন সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. ইরানকে নতজানু করার চিন্তা যুক্তরাষ্ট্রকে ঝেড়ে ফেলতে হবে: পেজেশকিয়ান সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার সদ্য. রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির সদ্য. ভারতজুড়ে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি সদ্য. রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে গুলি, মোটরসাইকেলে আগুন সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. ইরানকে নতজানু করার চিন্তা যুক্তরাষ্ট্রকে ঝেড়ে ফেলতে হবে: পেজেশকিয়ান সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার