পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আ.লীগের

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৬ ০২:১৮:২৭
ছবি: সংগৃহীত

পুড়িয়ে দেওয়া থানাগুলো পুনরায় চালু করাসহ আট দফা দাবি জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। দলটির দপ্তর সম্পাদক ইলিয়াস হকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতায় তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগসহ প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া দুটি থানা সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। যানবাহন ও সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় কয়েকশ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

বিবৃতিতে আরও বলা হয়, হামলা থেকে হাসপাতালও রেহাই পায়নি। সেখানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের কারণে বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থাপনা ও অবকাঠামোও ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া জেলার প্রায় ১৫ থেকে ২০টি স্থানে বিএনপির কার্যালয় এবং আট থেকে ১০টি স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

জেলা প্রশাসনের সংকলিত একটি নথি অনুযায়ী, ১০ থেকে ২৫ নভেম্বরের মধ্যে এসব ঘটনা ঘটেছে। নথিতে এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জের জনগণের নাগরিক অধিকার, নিরাপত্তা, স্বাভাবিক জীবনযাত্রা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

দলটির আট দফা দাবির মধ্যে রয়েছে, গোপালগঞ্জের স্বাভাবিক জনজীবন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অবিলম্বে জেলা থেকে সব বিজিবি সদস্য প্রত্যাহার করা।

বন্ধ থাকা সব থানা পূর্ণাঙ্গভাবে চালু করে জনগণের নিরাপত্তা ও আইনগত সেবা নিশ্চিত করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো রাজনৈতিক দলের বাহিনী হিসেবে ব্যবহার না করে রাষ্ট্রের বাহিনী হিসেবে দায়িত্ব পালনের ব্যবস্থা করা। জনগণের করের টাকায় পরিচালিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের সেবা ও সাংবিধানিক দায়িত্ব পালনের দাবি জানানো হয়েছে।

এ ছাড়া গোপালগঞ্জের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যাহত করে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার এবং স্বাভাবিক রেল যোগাযোগ ও যাত্রীসেবা চালুর দাবি জানিয়েছে দলটি।

গোপালগঞ্জের জন্য বরাদ্দ উন্নয়ন ও নাগরিক সেবা বন্ধ বা বাতিল না করা এবং জেলার জনগণকে কোনো ধরনের বৈষম্যের শিকার না করার দাবিও জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জেলার রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা নিরপেক্ষভাবে পর্যালোচনা করে দ্রুত প্রত্যাহার করতে হবে। পাশাপাশি নিরপরাধ মানুষকে হয়রানি ও গ্রেপ্তার বন্ধ করতে হবে।

জেলা আওয়ামী লীগের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, গোপালগঞ্জের সাবরেজিস্ট্রার কার্যালয় অবিলম্বে খুলে দিয়ে স্বাভাবিক কার্যক্রম চালু করা এবং জমিজমাসংক্রান্ত দলিল নিবন্ধনসহ জরুরি সেবা নিশ্চিত করা।

এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত গোপালগঞ্জের ব্যাংক লেনদেনসংক্রান্ত তথ্যকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে দলটি। যথাযথ তথ্যপ্রমাণ যাচাই না করে এ ধরনের সংবাদ প্রকাশকে দায়িত্বহীন সাংবাদিকতা উল্লেখ করে সংশ্লিষ্ট সংবাদ প্রত্যাহার ও যথাযথ সংশোধনী প্রকাশের দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং এ জেলার মানুষও দেশের নাগরিক। রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, নিরাপত্তা, যোগাযোগ, বিচারিক সেবা ও উন্নয়ন থেকে জেলার মানুষকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো জেলার মানুষকে বৈষম্য, হয়রানি কিংবা নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা গ্রহণযোগ্য নয়।

জেলা আওয়ামী লীগের ভাষ্য, সরকারের নেওয়া যেসব সিদ্ধান্তকে দলটি অবৈধ, বৈষম্যমূলক ও জনস্বার্থবিরোধী মনে করে, সেসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে বাংলাদেশ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা শাখা। দাবিগুলো অবিলম্বে বাস্তবায়নের মাধ্যমে জেলার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, নিরাপত্তা, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও নাগরিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি।
​

সদ্য সংবাদ/ এরআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আ.লীগের সদ্য. সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আ.লীগের সদ্য. সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে