ব্যারিস্টার ফুয়াদের মন্তব্যের প্রতিবাদে গোবিপ্রবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ

গ
গোবিপ্রবি প্রতিনিধি
২৭ নভেম্বর, ২০২৬ ০০:১০:১২
ছবি: সদ্য সংবাদ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের দেওয়া মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁর কুশপুত্তলিকা তৈরি করে তাতে জুতা নিক্ষেপ করেন তাঁরা। পাশাপাশি বিভিন্ন ব্যঙ্গচিত্র প্রদর্শন করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

সম্প্রতি এক বক্তব্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গোবিপ্রবির শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের ‘অল্পশিক্ষিত ও আধাশিক্ষিত’ এবং ‘চাষাভুষার পরিবারের ছেলেপেলে’ বলে উল্লেখ করেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তুলনা করে গোবিপ্রবির শিক্ষার্থীদের কর্মকাণ্ড নিয়েও মন্তব্য করেন তিনি।

তাঁর এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হাবিব বলেন, “আমি তাঁকে ব্যারিস্টার বলব না, টাউট ফুয়াদ বলব। এ দেশের কৃষক ও সাধারণ মানুষের করের টাকায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। অথচ সেই মানুষদেরই ‘চাষাভুষা’ বলে অপমান করা হয়েছে। একজন ব্যক্তির অপরাধের জন্য পুরো গোপালগঞ্জ জেলা ও বিশ্ববিদ্যালয়কে অপমান করার অধিকার কাউকে দেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাতে হবে। পাশাপাশি গোপালগঞ্জের শিক্ষার্থী ও জেলাবাসীর কাছে তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে দেশব্যাপী বয়কট ও প্রতিবাদ কর্মসূচি গড়ে তোলার আহ্বান জানাই।”

আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী বলেন, “ব্যারিস্টার ফুয়াদ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘চাষাভুষা, স্বল্পশিক্ষিত ও অর্ধশিক্ষিত’ বলে অবমাননাকর মন্তব্য করেছেন। অথচ এ বিশ্ববিদ্যালয় থেকে আটজন বিচারক ও প্রায় ১০ জন বিসিএস ক্যাডার হয়েছেন। এখানকার শিক্ষার্থীরা ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে গেছেন। অনেকে যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। বিশ্ববিদ্যালয়টি অঞ্চলগতভাবে পিছিয়ে থাকলেও দেশব্যাপী এর সুনাম রয়েছে। তাঁর এ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ধরনের মন্তব্যের মাধ্যমে তিনি তাঁদের দলের সাম্য, সামাজিক সুবিচার ও মর্যাদার নীতিও লঙ্ঘন করেছেন।”

এ সময় তিনি আরও দাবি করেন, বাংলাদেশ দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারা অনুযায়ী ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ।

প্রতিবাদ কর্মসূচিতে প্রদর্শিত ব্যানারে শিক্ষার্থীরা ব্যারিস্টার ফুয়াদকে অবিলম্বে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান। অন্যথায় তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তাঁরা।​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী