‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্য সামনে রেখে প্রথমবারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তথ্য মেলা’।
আগামী ২৯ নভেম্বর (রোববার) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে দিনব্যাপী এ মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ও তথ্য কমিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ও অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে এসব তথ্য জানানো হয়েছে।
আমন্ত্রণপত্রে বলা হয়, আগামী ২৯ নভেম্বর সকাল ১১টায় আলোচনা সভা ও তথ্য মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তথ্যপ্রাপ্তির গুরুত্ব তুলে ধরতে এ আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়।
সদ্য সংবাদ/ এরআর