আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুন্সীগঞ্জে জামায়াতের বিক্ষোভ

ম
মো. শফিকুল ইসলাম (মুন্সীগঞ্জ প্রতিনিধি)
২৬ নভেম্বর, ২০২৬ ২৩:৩১:১৯
ছবি: সদ্য সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় মুন্সীগঞ্জ পৌরসভায় অবস্থিত জামায়াতের জেলা কার্যালয়ের সামনে থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলের আগে জেলা কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটওয়ারী।

এ সময় বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য খিদির আব্দুস সালাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি এস এম জাহিদ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মো. আক্তার হোসেন, মো. আরশাদ আলী ঢালী, মাওলানা এ কে এম আবু ইউসুফ, মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইন, মো. মজিবুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমির মো. নুরুল আমিন সিকদার, গজারিয়া উপজেলা জামায়াতের আমির মো. নুরে আলম, টঙ্গিবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান এবং সিরাজদিখান উপজেলা জামায়াতের আমির মো. কবির হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট নৈরাজ্যকর পরিস্থিতি আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দেয়। তাঁদের অভিযোগ, বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের জন্য ভয়াবহ পরিণতি হতে পারে বলেও তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাস ও সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তাঁরা অবিলম্বে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের করা হয়।​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী