‘তুমি যেখানেই আছো, আমার বাংলোতে চলে আসবা’— যুব মহিলা লীগ নেত্রীকে ওসি

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৬ ২০:৩২:০৪
ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফয়জুল আজীম নোমানের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা অমিন সনির কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) অডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ফাঁস হওয়া কথোপকথনে ওসিকে ওই নারীকে বারবার নিজের বাংলোয় আসার কথা বলতে শোনা যায়। পাশাপাশি থানায় টাকা দেওয়া, জামিন, বিভিন্ন ব্যক্তির সঙ্গে বিরোধ এবং পুলিশি পদক্ষেপ নিয়ে দুজনের মধ্যে কথা হয়। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ১১ নভেম্বর তাসকিরা অমিন সনিকে আটক করে দাগনভূঞা থানা পুলিশ। পরে একটি সাধারণ মামলায় মুচলেকা দিয়ে তিনি জামিনে মুক্তি পান।

অডিওতে ওসিকে সনিকে যাতায়াতের ব্যবস্থা করে দাগনভূঞায় এসে তাঁর বাংলোয় যাওয়ার কথা বলতে শোনা যায়। জবাবে সনি যাতায়াত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং নিজেকে ‘ম্যাডাম মানুষ’ উল্লেখ করে কোনো সমস্যায় পড়বেন কি না, তা জানতে চান।

কথোপকথনের অন্য অংশে সনি অভিযোগ করেন, তাঁর কাছ থেকে দুই লাখ টাকা নেওয়া হয়েছে এবং তাঁর বোনকে হুমকি দেওয়া হচ্ছে। পারভেজ ও তুহিন নামের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেও পুলিশি ব্যবস্থা না পাওয়ার কথাও বলেন তিনি। এ সময় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সনি।

অন্যদিকে, ওসিকে এসব বিষয় নিয়ে তাঁর সঙ্গে সরাসরি কথা বলার আগ্রহ প্রকাশ করতে শোনা যায়। কথোপকথনের একপর্যায়ে তিনি বিষয়টি গোপন রাখার কথাও বলেন বলে অডিওতে শোনা গেছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। দাগনভূঞার বাসিন্দা মাহবুবুর রহমান বলেন, পুলিশ সদস্যদের সঙ্গে এ ধরনের কথোপকথন সামনে আসা এবং সাধারণ মানুষকে হয়রানি করে অর্থ আদায়ের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ওসি মুহাম্মাদ ফয়জুল আজীম নোমান। কালবেলাকে তিনি বলেন, ওই নারীকে গ্রেপ্তার করে সন্ত্রাস দমন আইনে আদালতে পাঠানো হয়েছিল। জামিনে বের হয়ে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এসব অডিও তৈরি করেছেন বলে দাবি করেন ওসি।

এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, অডিওটি যাচাইয়ের জন্য ফ্যাক্ট চেকিংয়ে পাঠানো হয়েছে। যাচাই শেষে বিষয়টির সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ প্রশাসন ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানান তিনি।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ