শেরপুরে স্কুল পরিদর্শনে ডিসি, এক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি মাত্র ২০ শতাংশ

ম
মো. রাজন মিয়া ( শেরপুর প্রতিনিধি )
৯ নভেম্বর, ২০২৬ ২০:১৯:১০
ছবি: সদ্য সংবাদ

শেরপুর সদর উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদানের মান যাচাই করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। সোমবার (৯ নভেম্বর) চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নয়াপাড়া ও নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনের সময় নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার মাত্র ২০ শতাংশ দেখতে পান জেলা প্রশাসক। এত কম উপস্থিতিতে উদ্বেগ জানিয়ে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে ফেরাতে অভিভাবকদের সম্পৃক্ত করার পরামর্শ দেন শিক্ষকদের। এ ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেন তিনি।

অন্যদিকে চরশেরপুর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিতির হার পাওয়া যায় ৮৪ শতাংশ। সেখানে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন ফরিদা ইয়াসমিন। ইংরেজি ও গণিতে তাদের পারদর্শিতা যাচাই করেন।

এ সময় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে কিছুটা দুর্বলতা লক্ষ করেন তিনি। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি ও গণিতের দক্ষতায় সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনের পাশাপাশি বিদ্যালয়টির তিনজন পিতৃহীন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়ান জেলা প্রশাসক। পরিবারগুলোর জন্য চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনার ব্যবস্থা করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে অর্থ তুলে দেন তিনি।

ফরিদা ইয়াসমিন বলেন, প্রাথমিক শিক্ষার মান বাড়ানো, শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকানো এবং সব শিশুর জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করছে। বিদ্যালয়ের পাঠদান ও পরিবেশের উন্নয়নে নিয়মিত পরিদর্শন এবং তদারকি চলবে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে প্রকৃত তথ্য জানালেন ডেপুটি প্রেস সচিব সদ্য. অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে প্রকৃত তথ্য জানালেন ডেপুটি প্রেস সচিব সদ্য. অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী