শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদ নেতা বহিষ্কার

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬ ১৯:৪৩:০০
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ হিসেবে উল্লেখ করায় দলীয় পদ হারিয়েছেন পৌর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মারুফ হাসান। সংগঠনটির জেলা শাখা তাকে স্থায়ীভাবে বহিষ্কারের পাশাপাশি প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব বাতিল করেছে।

রোববার (৮ নভেম্বর) জয়পুরহাট জেলা জিয়া পরিষদের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

ঘটনার সূত্রপাত গত ৭ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায়। জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার একপর্যায়ে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে সম্বোধন করেন মারুফ হাসান। তার বক্তব্যকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে সভায় হট্টগোল শুরু হলে তাকে বক্তব্য থামাতে বলা হয়।

পরে বক্তব্যের ওই অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।

জেলা জিয়া পরিষদের সভাপতি আমিনুল ইসলাম বলেন, ঐতিহাসিক দিবসের অনুষ্ঠানে দেওয়া ওই বক্তব্যের মাধ্যমে মারুফ হাসান সংগঠনের আদর্শ, ভাবমূর্তি ও শৃঙ্খলার পরিপন্থী কাজ করেছেন। এ কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বহিষ্কারের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন মারুফ হাসান। নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, জন্মলগ্ন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। অসুস্থতার কারণে কিছুদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় শব্দচয়নে ভুল হয়েছিল বলে দাবি করেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান।

এদিকে ওই আলোচনা সভাকে ঘিরে আরও বিতর্ক তৈরি হয়েছে। অনুষ্ঠানের প্রধান ব্যানারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং মারুফ হাসানের বক্তব্যের সময় জেলা প্রশাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জেলা ছাত্রদল। এর প্রতিবাদে জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন সংগঠনটির নেতারা।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ সদ্য. যুদ্ধ শেষে বদলে যাবে ইউক্রেনের মানচিত্র: ট্রাম্প সদ্য. ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ সেই ইকরামকে গুলি সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ সদ্য. যুদ্ধ শেষে বদলে যাবে ইউক্রেনের মানচিত্র: ট্রাম্প সদ্য. ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ সেই ইকরামকে গুলি সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ