জাতীয় সংসদীয় স্কুল বিতর্কে জামালপুর জিলা স্কুলের জয়, দ্বিতীয় পর্বে টিম JZS

জ
জামালপুর প্রতিনিধি (ফারিয়াজ ফাহিম)
৯ নভেম্বর, ২০২৬ ২২:৩৩:৫৭

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত ‘প্রথম বাংলাদেশ টেলিভিশন জাতীয় সংসদীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর প্রথম পর্যায়ে কুমিল্লার ভুবনপুর পঞ্চগ্রাম উচ্চবিদ্যালয়কে ২-১ ব্যালটে হারিয়েছে জামালপুর জিলা স্কুল। এ জয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায়ে জায়গা করে নিয়েছে বিদ্যালয়টির বিতার্কিক দল ‘টিম JZS’।

গত ৮ নভেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জামালপুর জিলা স্কুলের আটজন শিক্ষার্থী অংশ নেয়। যুক্তি, তথ্য-উপাত্ত ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে প্রতিপক্ষ দলকে পরাজিত করে তারা।

বিজয়ী জামালপুর জিলা স্কুল দলের সদস্যরা হলেন বিরোধীদলীয় নেতা জাহিন মোস্তফা, বিরোধীদলীয় উপনেতা মো. রাশেদুজ্জামান রিফাত, হুইপ মোহাম্মদ নিরব এবং সংসদ সদস্য জারিফ আরিয়ান, মুহাম্মদ ইসলাম সায়িব, শাফি মাহবুব, নাইম ইসলাম ও তামজিদ আক্তার মাফি।

এ জয়ের মধ্য দিয়ে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের একমাত্র বিজয়ী দল হিসেবে দ্বিতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে জামালপুর জিলা স্কুল। শুধু জামালপুর নয়, পুরো ময়মনসিংহ অঞ্চলের মধ্যে একমাত্র দল হিসেবে প্রথম পর্যায়ের বাধা পেরিয়ে এ সাফল্য অর্জন করেছে বিদ্যালয়টি।

জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় এমন সাফল্যে জামালপুর জিলা স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রথম পর্যায়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় পর্যায়েও নিজেদের দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রাখবে টিম JZS।

জামালপুর জিলা স্কুলের এ অর্জন জেলার শিক্ষাঙ্গনে বিতর্কচর্চা ও সহশিক্ষা কার্যক্রমে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ সদ্য. যুদ্ধ শেষে বদলে যাবে ইউক্রেনের মানচিত্র: ট্রাম্প সদ্য. ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ সেই ইকরামকে গুলি সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ সদ্য. যুদ্ধ শেষে বদলে যাবে ইউক্রেনের মানচিত্র: ট্রাম্প সদ্য. ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ সেই ইকরামকে গুলি সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ