রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬ ২৩:৫৯:৪২
ছবি: সংগৃহীত

কার্তিকের শেষভাগে হঠাৎ বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে রোদ-মেঘের লুকোচুরির পর দুপুরে আকাশে মেঘ জমতে শুরু করে। বিকেল থেকে বয়ে যায় দমকা হাওয়া। পরে সন্ধ্যায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের সঙ্গে নামে বৃষ্টি। এতে দিনের ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন নগরবাসী।

রাজধানীর উত্তরা, মিরপুর, বিমানবন্দর, ফার্মগেট, ধানমন্ডি, পান্থপথ, বাংলামোটর, কলাবাগান, তেজগাঁও ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। ঢাকার পাশাপাশি পার্শ্ববর্তী গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জেও বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং পর্যটন নগরী কক্সবাজারেও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

দীর্ঘদিন পর বৃষ্টিতে নগরজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে অফিস শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টিতে আটকা পড়েছেন অনেকে। তাঁদের একজন আব্দুর রউফ বলেন, ‘কয়েক দিন ধরে গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। নভেম্বরের এই সময়ে বৃষ্টি হবে, এমনটা একদম ভাবিনি। হঠাৎ বৃষ্টির এই ঠান্ডা হাওয়া মনটাকে একেবারে জুড়িয়ে দিয়েছে।’

আবহাওয়ার এমন পরিবর্তনে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা গেছে। একই সঙ্গে বৃষ্টির পর ঠান্ডা বাতাসে শীতের আগমনী আবহও অনুভূত হচ্ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। বুধবার (১১ নভেম্বর) একই ধরনের আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার (১৩ নভেম্বর) দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার ও বুধবারও তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টির পাশাপাশি রাতের তাপমাত্রা কমে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়তে পারে।

অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।​


সদ্য সংবাদ/ এআর

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ সদ্য. যুদ্ধ শেষে বদলে যাবে ইউক্রেনের মানচিত্র: ট্রাম্প সদ্য. ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ সেই ইকরামকে গুলি সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ সদ্য. যুদ্ধ শেষে বদলে যাবে ইউক্রেনের মানচিত্র: ট্রাম্প সদ্য. ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ সেই ইকরামকে গুলি সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ