শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে প্রকৃত তথ্য জানালেন ডেপুটি প্রেস সচিব

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬ ২০:৩১:৫৭
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে প্রকাশিত খবরকে বিভ্রান্তিকর বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ। তথ্য যাচাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এবং প্রাপ্ত নথি পর্যালোচনার ভিত্তিতে তিনি জানিয়েছেন, শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আনুষ্ঠানিক আবেদন করা হয়নি।

তাঁর দাবি, একটি আইনজীবী প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইলকে কেন্দ্র করে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরের শিরোনাম জনমনে বিভ্রান্তি তৈরি করছে।

সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে বিষয়টি বিস্তারিত তুলে ধরেন সুজন মাহমুদ। তিনি জানান, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমানের সঙ্গে কথা বলে বিষয়টির প্রকৃত তথ্য জানতে পেরেছেন।


সাইদুর রহমান তাঁকে জানিয়েছেন, ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামের একটি আইনজীবী প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠানো হয়েছে। এতে শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

তবে ই-মেইলটি শেখ হাসিনার অনুমোদনক্রমে পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ, ওই প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা অথরাইজেশন-সংক্রান্ত কোনো নথি কিংবা প্রমাণপত্র ছিল না। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান হাইকমিশনের প্রেস মিনিস্টার।

সুজন মাহমুদের পোস্টে আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইলের বক্তব্যও তুলে ধরা হয়েছে। সেখানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে উদ্দেশ করে শেখ হাসিনার বিদ্যমান পাসপোর্ট ও এনআইডি বাতিলের খবর উল্লেখ করা হয়। পাশাপাশি নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

বাংলাদেশের ই-পাসপোর্টের নিয়মিত প্রক্রিয়ায় আবেদনকারীকে অনলাইনে ফরম পূরণের পর পাসপোর্ট অফিস অথবা বিদেশে বাংলাদেশের মিশনে সশরীরে উপস্থিত হতে হয়। সেখানে ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিসের তথ্য দিতে হয়। শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের আবেদন ফরম জমা দেওয়া কিংবা বায়োমেট্রিক তথ্য দেওয়ার কোনো তথ্য এপি ও রয়টার্সের প্রতিবেদনে পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে একটি ফ্যাক্টচেক প্রতিষ্ঠানও যাচাই করে একই ধরনের তথ্য তুলে ধরেছে।

সুজন মাহমুদের এই ব্যাখ্যায় একটি ই-মেইল পাঠানোর ঘটনা এবং আনুষ্ঠানিক পাসপোর্টের আবেদন করার মধ্যকার পার্থক্য স্পষ্ট হয়েছে। একই সঙ্গে যাচাই ছাড়া বিভ্রান্তিকর শিরোনাম প্রকাশের বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তাও সামনে এসেছে।​


সদ্য সংবাদ/ এআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে প্রকৃত তথ্য জানালেন ডেপুটি প্রেস সচিব সদ্য. অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে প্রকৃত তথ্য জানালেন ডেপুটি প্রেস সচিব সদ্য. অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী