প্রদীপ প্রজ্বালন, কীর্তন ও ধুনুচি নৃত্যে গোবিপ্রবিতে দীপাবলি

গ
গোবিপ্রবি প্রতিনিধি
৯ নভেম্বর, ২০২৬ ২০:৪৯:৫৮

ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদ্‌যাপিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সন্ধ্যা ৫টায় ঘণ্টাধ্বনি, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রদীপ প্রজ্বালন ও আরতি অনুষ্ঠিত হয়। রাত ৮টায় ধর্মীয় কীর্তন, রাত ১০টায় শ্রীশ্রী শ্যামা মায়ের পূজা ও আরাধনা এবং রাত ১২টায় ধুনুচি নৃত্য পরিবেশিত হয়। পূজা শেষে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দীপাবলি উৎসব নিয়ে গণিত বিভাগের শিক্ষার্থী দেবানন্দ কুমার পাল বলেন, ‘আজ আমাদের জগৎজননী মা শ্যামার পূজা। পূজাকে ঘিরে এখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সবাই মিলে আনন্দের সঙ্গে দিনটি উপভোগ করছি। মায়ের কাছে একটাই আশা ও প্রার্থনা—তিনি যেন পৃথিবীর সব অন্ধকার দূর করে বিশ্বজুড়ে শান্তি বর্ষণ করেন।’

কেন্দ্রীয় মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের উদ্‌যাপন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ বলেন, ‘আমরা চাই, একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে যার যার ধর্ম সে নিরাপদে পালন করবে। সবাই বাংলাদেশি হিসেবে ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। সম্প্রীতির বাংলাদেশে আমাদের কামনা, সবাই যেন নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করতে পারে। আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অক্ষুণ্ণ রাখতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা যেন নির্ভয়ে ধর্ম পালন করতে পারেন, সে জন্য বিশ্ববিদ্যালয় ছাত্রদল তাঁদের পাশে থাকবে।’

কেন্দ্রীয় মন্দিরের সহসভাপতি ড. সুজয় কুমার ভাজন বলেন, ‘দীপাবলিতে আমরা প্রদীপ প্রজ্বালন করি। এর মধ্য দিয়ে সব অন্ধকার দূর হয়ে জগৎ আলোকিত হবে—এটাই আমাদের প্রত্যাশা। মানুষের মনের কালিমা দূর হওয়া, দেশ ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই সুখী থাকুক, এটাই প্রত্যাশা। আমাদের বাংলাদেশ থেকে সব কালিমা দূর হয়ে যাক। সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা।’

কালীপূজার মন্দির পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আহসান সৌরভ বলেন, ‘আজ হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে কালীপূজা বা শ্যামাপূজা উদ্‌যাপন করছেন। বাংলাদেশের সংস্কৃতিই এমন যে, আমরা ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই একসঙ্গে সব উৎসব ভাগাভাগি করে নিই। আমাদের প্রত্যাশা, শিক্ষার্থীরা যেন তাঁদের ধর্মীয় অনুষ্ঠানসহ সব ধরনের আয়োজন নির্বিঘ্নে পালন করতে পারেন। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় সোচ্চার রয়েছে। তাঁদের যখন যে ধরনের সহযোগিতার প্রয়োজন হবে, আমরা তা দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে নিরাপত্তাসহ যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের পাশে থাকবে।’

কেন্দ্রীয় মন্দিরে শ্যামাপূজা উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান বলেন, ‘যার যার ধর্ম সে সে পালন করবে, এটাই আমাদের বাংলার সংস্কৃতি। আর এটাই দিন দিন চলতে থাকবে। আমি মাত্র নতুন এসেছি। তাই আপনাদের যেকোনো সমস্যায় আমাদের কিংবা প্রক্টর মহোদয়কে জানাবেন। আপনারা যারা পূজার আয়োজন করেছেন, তাঁদের মনের বাসনা পূজার মাধ্যমে পূরণ হোক—সেই প্রত্যাশা ও কামনা করি।’

উৎসব উপলক্ষে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ বর্ণিল আলোকসজ্জা ও প্রদীপের আলোয় সাজানো হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্যামাপূজা ও দীপাবলি উদ্‌যাপনের মধ্য দিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটি-২০২৬ এ অনুষ্ঠানের আয়োজন করে।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে প্রকৃত তথ্য জানালেন ডেপুটি প্রেস সচিব সদ্য. অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে প্রকৃত তথ্য জানালেন ডেপুটি প্রেস সচিব সদ্য. অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী