২ পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রিজন ভ্যান খুলে দেন এসআই, প্রাইভেট কারে চলে যান ‘পিচ্চি রাজা’

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ১৬:১১:১১
সংগৃহীত

আলোচিত ৩০ মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ গাজীপুর থেকে নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকেই প্রিজন ভ্যান থেকে পালিয়েছেন- তদন্তে এমন তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সম্পৃক্ততারও প্রমাণ মিলেছে বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ।

পিচ্চি রাজার পালিয়ে যাওয়ার ঘটনায় তার বোন তাসলিমা, স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার এবং প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চালক কামালের বাড়ি থেকে নগদ ৬০ হাজার টাকা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

পুলিশ কমিশনারের ভাষ্য অনুযায়ী, ২৯ জন আসামিকে নিয়ে ঢাকা জেলা জজ আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারের উদ্দেশে রওনা হয় প্রিজন ভ্যানটি। পথে ঢাকার তাঁতীবাজার এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে সেটি থামানো হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, ওই সময় স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর বিশ্বাস চালক নায়েক কামাল হোসেনের কাছ থেকে প্রিজন ভ্যানের চাবি নেন। এরপর পিচ্চি রাজা ও হাজতি আসামি খাইরুল বাশারকে ভ্যান থেকে নামিয়ে সামনের দিকে নিয়ে যাওয়া হয়।

খাইরুল বাশারকে চালকের আসনের পাশে বসানো হলেও পিচ্চি রাজা ও এসআই প্রবীর আর প্রিজন ভ্যানে ওঠেননি বলে তদন্তে উঠে এসেছে। পুলিশের দাবি, আগে থেকেই অপেক্ষমাণ একটি প্রাইভেট কারে করে সেখান থেকেই পালিয়ে যান পিচ্চি রাজা।

পরে ওই রাত সাড়ে ৮টার দিকে এসআই প্রবীর মামলার এজাহারে উল্লেখ করা ঘটনাস্থলে গিয়ে আবার প্রিজন ভ্যানে ওঠেন। এরপর স্কট পার্টির সদস্যদের নিয়ে পিচ্চি রাজার পালিয়ে যাওয়ার ঘটনাটি ভিন্নভাবে সাজানো হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কমিশনার বলেন, বিভিন্ন সাক্ষ্য, আলামত ও অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করে ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে পিচ্চি রাজার বোন তাসলিমা, এসআই প্রবীর কুমার এবং নায়েক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার আট দিন পেরিয়ে গেলেও এখনো পিচ্চি রাজাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তার পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

এর মধ্যে পিচ্চি রাজাকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিন পুলিশ সদস্যকেও নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ।

তবে পিচ্চি রাজাকে আটকের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে মেসি সদ্য. দুর্গাপূজার জন্য আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত সদ্য. নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতা-কর্মী, জড়িত নানা অপকর্মে সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. খুলনায় ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা সদ্য. ফ্রান্স থেকে যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ সদ্য. চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন আটক সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে মেসি সদ্য. দুর্গাপূজার জন্য আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত সদ্য. নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতা-কর্মী, জড়িত নানা অপকর্মে সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. খুলনায় ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা সদ্য. ফ্রান্স থেকে যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ সদ্য. চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন আটক সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির