নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ১৩:১৬:৫১
সংগৃহীত

সরকার নির্ধারিত নতুন দাম কার্যকর হলেও বাজারে স্বাভাবিক হয়নি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ। রাজধানীর বিভিন্ন এলাকায় নির্ধারিত দামের তুলনায় ১২ কেজির এলপিজি সিলিন্ডার ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দরে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার বিক্রি হওয়ার কথা ১ হাজার ৮৩৭ টাকায়। তবে বাজারে গিয়ে ভিন্ন চিত্র দেখা গেছে। রাজধানীর বিভিন্ন এলাকার বিক্রয়কেন্দ্রে একই সিলিন্ডারের জন্য ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে।

বিক্রেতাদের ভাষ্য, বাজারে এলপিজির সরবরাহ চাহিদার তুলনায় কম থাকায় তাদের বেশি দামে সিলিন্ডার সংগ্রহ করতে হচ্ছে। ফলে নির্ধারিত দামে বিক্রি করলে লোকসান হবে- এমন দাবি করে বাড়তি দামে পণ্য বিক্রি করছেন তারা।

তবে ভোক্তাদের প্রশ্ন, নিয়ন্ত্রক সংস্থা নতুন দাম নির্ধারণ করার পরও কেন বাজারে তা কার্যকর হচ্ছে না। সরবরাহ সংকটের প্রকৃত কারণ কী এবং নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিচ্ছে- এ নিয়েও প্রশ্ন উঠেছে।

ভোক্তারা বলছেন, রান্নার অন্যতম প্রধান এই জ্বালানির সরবরাহ স্বাভাবিক করা এবং নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে মেসি সদ্য. দুর্গাপূজার জন্য আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত সদ্য. নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতা-কর্মী, জড়িত নানা অপকর্মে সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. খুলনায় ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা সদ্য. ফ্রান্স থেকে যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ সদ্য. চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন আটক সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে মেসি সদ্য. দুর্গাপূজার জন্য আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত সদ্য. নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতা-কর্মী, জড়িত নানা অপকর্মে সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. খুলনায় ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা সদ্য. ফ্রান্স থেকে যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ সদ্য. চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন আটক সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির