ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণগেল ৩ জনের

সদ্য সংবাদ ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৪:৫৫
সংগৃহীত

ফেনীর মুহুরীগঞ্জে সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালক ও সহকারী এবং বাসটির চালক রয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রামমুখী মহাসড়কের লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়েছিল। সেটি সরিয়ে নিতে একটি লং ভেহিক্যালের সঙ্গে কাভার্ডভ্যানটি বেঁধে নেওয়ার প্রস্তুতি চলছিল। ঠিক তখনই পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার তীব্রতায় কাভার্ডভ্যানের চালক ও সহকারী এবং বাসের চালক গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

দুর্ঘটনায় আহত অপর একজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যান, ইউনিক পরিবহণের বাস এবং লং ভেহিক্যাল- তিনটি যানবাহনই হেফাজতে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ ও দায় নির্ধারণে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণগেল ৩ জনের সদ্য. বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে বিশেষ দোয়া করলেন জামায়াত আমির সদ্য. বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, কলেজছাত্র গ্রেপ্তার সদ্য. হরমুজের তলদেশে থাকা ইন্টারনেট ক্যাবল কেটে দেওয়ার আহ্বান ইরানের কট্টরপন্থিদের সদ্য. মাত্র ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ সদ্য. হরমুজ প্রণালিতে সেনা পাঠাতে প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া সদ্য. রাউজানে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা সদ্য. র‌্যাবের বদলে আসছে এসআরবি, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার পাল্টাপাল্টি যুক্তি সদ্য. নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা মানবিক সহায়তা দিল বাংলাদেশ সদ্য. ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণগেল ৩ জনের সদ্য. বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে বিশেষ দোয়া করলেন জামায়াত আমির সদ্য. বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, কলেজছাত্র গ্রেপ্তার সদ্য. হরমুজের তলদেশে থাকা ইন্টারনেট ক্যাবল কেটে দেওয়ার আহ্বান ইরানের কট্টরপন্থিদের সদ্য. মাত্র ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ সদ্য. হরমুজ প্রণালিতে সেনা পাঠাতে প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া সদ্য. রাউজানে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা সদ্য. র‌্যাবের বদলে আসছে এসআরবি, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার পাল্টাপাল্টি যুক্তি সদ্য. নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা মানবিক সহায়তা দিল বাংলাদেশ