বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, কলেজছাত্র গ্রেপ্তার

সদ্য সংবাদ ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৯:৪৭
সংগৃহীত

গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে ফেসবুকে ভিডিও প্রকাশ এবং সরকারের সংশ্লিষ্টদের নিয়ে গালিগালাজ করার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গাজীপুরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, সিফাত আব্দুল্লাহ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থক বলে দলীয় সূত্রে জানা গেছে।

গাছা থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিভিন্ন মন্তব্য ও লেখালেখি করছিলেন সিফাত। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তিনি ফেসবুকে এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে সরকারের সংশ্লিষ্টদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ ওঠে।

ভিডিওতে সিফাত দাবি করেন, চলতি মাসে তার বাসায় ৪ হাজার টাকা এবং এর আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তার অভিযোগ, বিদ্যুৎ বিলের এই পরিমাণ অস্বাভাবিক ও অতিরিক্ত। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তিনি সরকারের সংশ্লিষ্টদের উদ্দেশে গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি গাছা থানা পুলিশকে জানান। পরে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সিফাতকে তার গাজীপুরের বাসা থেকে থানায় নিয়ে যায় পুলিশ।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। রাত ৯টার দিকে তাকে থানায় আনা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে সিফাতের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে গাছা থানায় এনসিপির কর্মী-সমর্থকেরা জড়ো হন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সিফাত আব্দুল্লাহর রাজনৈতিক পরিচয় সম্পর্কে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আলী নাসের খান বলেন, সিফাত এনসিপির সমর্থক এবং ইনকিলাব মঞ্চের একজন অ্যাক্টিভিস্ট। তার ভাষ্য, সিফাত বয়সে তরুণ এবং তাকে অহেতুক আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজশাহী থেকে ঢাকাসহ সারাদেশের বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে বিশেষ দোয়া করলেন জামায়াত আমির সদ্য. ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণগেল ৩ জনের সদ্য. বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, কলেজছাত্র গ্রেপ্তার সদ্য. হরমুজের তলদেশে থাকা ইন্টারনেট ক্যাবল কেটে দেওয়ার আহ্বান ইরানের কট্টরপন্থিদের সদ্য. মাত্র ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ সদ্য. হরমুজ প্রণালিতে সেনা পাঠাতে প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া সদ্য. রাউজানে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা সদ্য. র‌্যাবের বদলে আসছে এসআরবি, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার পাল্টাপাল্টি যুক্তি সদ্য. রাজশাহী থেকে ঢাকাসহ সারাদেশের বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে বিশেষ দোয়া করলেন জামায়াত আমির সদ্য. ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণগেল ৩ জনের সদ্য. বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, কলেজছাত্র গ্রেপ্তার সদ্য. হরমুজের তলদেশে থাকা ইন্টারনেট ক্যাবল কেটে দেওয়ার আহ্বান ইরানের কট্টরপন্থিদের সদ্য. মাত্র ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ সদ্য. হরমুজ প্রণালিতে সেনা পাঠাতে প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া সদ্য. রাউজানে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা সদ্য. র‌্যাবের বদলে আসছে এসআরবি, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার পাল্টাপাল্টি যুক্তি