শিশুকে বাঁচাতে গিয়ে পিকআপ উল্টে পুলিশের এক সদস্য নিহত, আহত ১০

সদ্য সংবাদ ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৪৮:৫৯

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ সড়কের পাশে উল্টে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুস সালাম (৪০) কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পশ্চিম চর করমশি গ্রামের আবদুল বারেক ভূইয়ার ছেলে। তিনি মাদারীপুরের শিবচর থানায় কর্মরত ছিলেন।

দুর্ঘটনায় আহত বেসামরিক ব্যক্তিরা হলেন সদর উপজেলার পখিরা গ্রামের ইব্রাহিম সরদার ও তাঁর মেয়ে ইলমা, শিবচরের ভান্ডারিকান্দি গ্রামের রেজ্জেক চোকদারের ছেলে সুলতান চোকদার, একই গ্রামের রুবেল চোকদার এবং ফরিদপুরের ভাঙ্গার আব্দুল হালিমের ছেলে নুরুজ্জামান।

আহত পুলিশ সদস্যরা হলেন পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক এবং পুলিশ সদস্য শরিফুল ইসলাম, সোহেল, হাসান ও শামীম।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে শিবচর থানার একটি পুলিশবাহী পিকআপ আসামিকে মাদারীপুর আদালতে পৌঁছে দিয়ে থানায় ফিরছিল। পথে সদর উপজেলার পখিরা এলাকায় সাত বছর বয়সী শিশু ইমা আক্তার ও তাঁর বাবা ইব্রাহিম সরদারকে (৩০) পাশ কাটিয়ে যাওয়ার সময় গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই পিকআপটি সড়কের পাশে উল্টে যায়।

এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আবদুস সালামের মৃত্যু হয়। দুর্ঘটনায় চার পুলিশ সদস্য এবং ইমা ও তাঁর বাবাসহ মোট ১০ জন আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে যান। পরে আহত চার পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, একটি শিশু ও তার বাবাকে বাঁচাতে গিয়ে পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে এক পুলিশ সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।’

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাউজানে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা সদ্য. র‌্যাবের বদলে আসছে এসআরবি, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার পাল্টাপাল্টি যুক্তি সদ্য. নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা মানবিক সহায়তা দিল বাংলাদেশ সদ্য. শাপলা চত্বরে আলেম-ওলামা হত্যার বিচার যত দ্রুত সম্ভব শেষ করব: চিফ প্রসিকিউটর সদ্য. ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর, সম্প্রসারিত হচ্ছে ইস্টার্ন রিফাইনারি সদ্য. মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. সাত মাসে নিখোঁজ ১৫ হাজার শিশু, কারণ জানাল পুলিশ সদ্য. পুলিশে রদবদল, বদলি ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. রাউজানে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা সদ্য. র‌্যাবের বদলে আসছে এসআরবি, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার পাল্টাপাল্টি যুক্তি সদ্য. নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা মানবিক সহায়তা দিল বাংলাদেশ সদ্য. শাপলা চত্বরে আলেম-ওলামা হত্যার বিচার যত দ্রুত সম্ভব শেষ করব: চিফ প্রসিকিউটর সদ্য. ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর, সম্প্রসারিত হচ্ছে ইস্টার্ন রিফাইনারি সদ্য. মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. সাত মাসে নিখোঁজ ১৫ হাজার শিশু, কারণ জানাল পুলিশ সদ্য. পুলিশে রদবদল, বদলি ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা