ব্রিটেনে ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে যৌনসম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে ৩০ বছর বয়সী এক শারীরিক শিক্ষকের বিরুদ্ধে। বুধবার (২ সেপ্টেম্বর) অভিযুক্তের বিচার চলাকালে আদালতে এসব অভিযোগ তুলে ধরেন প্রসিকিউশনের আইনজীবীরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্রনওয়েন জেমস ওই কিশোরের সঙ্গে প্রথমে ঘনিষ্ঠ ও ফ্লার্টপূর্ণ সম্পর্ক তৈরি করেন বলে অভিযোগ। পরে গোপনে স্ন্যাপচ্যাটে যোগাযোগের মাধ্যমে তার সঙ্গে দেখা করা এবং যৌনসম্পর্কের সুযোগ তৈরি করতেন বলে প্রসিকিউশনের দাবি।
ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) আইনজীবীরা আদালতে জানান, কিশোরটির ভাষ্য অনুযায়ী, তারা একান্তে থাকলে জেমস তাকে ‘মিস’ বলে সম্বোধন করতেন। প্রসিকিউশনের অভিযোগ, উইল্টশায়ারে কর্মরত ওই শিক্ষক কিশোরটির সঙ্গে ধীরে ধীরে যৌন আবহ তৈরি হওয়া একটি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন।
এমনকি জেমস ওই কিশোরকে বলেছিলেন, তিনি তাকে “ভালোবাসেন” এবং দুজন মিলে “দূরে কোথাও চলে যেতে” চান আদালতে এমন অভিযোগও তুলে ধরা হয়।
দ্য সানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইংল্যান্ডের সাউদ্যাম্পটনের বিটার্ন পার্ক স্কুলে শারীরিক শিক্ষার শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের সময় ঘটনাগুলো ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
আদালতে প্রসিকিউটর এডওয়ার্ড কালভার জানান, জেমস ক্লাস চলাকালে শিক্ষার্থীদের নিয়মিত মোবাইল ফোন ব্যবহারের সুযোগ দিতেন। সেই সময় ওই কিশোর তার কাছে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের নাম জানতে চায়। শুরুতে শিক্ষক এতে রাজি না হলেও পরে তার অনুরোধ গ্রহণ করেন।
কালভার বলেন, প্রথমদিকে কিশোরটি তাকে স্ন্যাপচ্যাটে যুক্ত করার চেষ্টা করলে জেমস তা প্রত্যাখ্যান করেছিলেন। পরবর্তী সময়ে তিনিই ওই শিক্ষার্থীকে নিজের অ্যাকাউন্টে যুক্ত করেন।
এরপর তাদের মধ্যে নিয়মিত বার্তা আদান-প্রদান শুরু হয়। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে সেই কথোপকথন ফ্লার্টপূর্ণ হয়ে ওঠে। পরে দুজন দেখা করে ওয়েস্টন শোরে যান এবং সেখানে গাড়ির ভেতর তারা চুম্বন করেন বলে অভিযোগ করা হয়েছে।
প্রসিকিউশনের অভিযোগ, ওই সময় উইম্বলডন টেনিস প্রতিযোগিতা চলছিল। পরে জেমসের বাড়িতে গিয়ে তারা টেলিভিশনে খেলা দেখছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে চুম্বন ও শারীরিক স্পর্শের ঘটনা ঘটে। এরপর তারা সুরক্ষাবিহীন যৌনসম্পর্কে জড়ান বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী কিশোর আদালতে জানিয়েছে, সম্পর্কের শুরুতে তার কাছে বিষয়টি ‘ভালো’ মনে হয়েছিল। পরে তার উপলব্ধি হয়, জেমস তাকে ধীরে ধীরে যৌন সম্পর্কে জড়ানোর জন্য ‘গ্রুমিং’ করেছিলেন।
তবে ব্রনওয়েন জেমস তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, আদালতে তিনি লিখিতভাবে একটি প্রস্তুত বক্তব্যও উপস্থাপন করেছেন।
সদ্য সংবাদ/ এআর