আবারও ডিভি লটারি চালু হচ্ছে, যেদিন থেকে আবেদন

স
সদ্য সংবাদ ডেস্ক
২১ অক্টোবর, ২০২৬ ২২:০৬:২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির নিবন্ধন কার্যক্রম শুরু করতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। নির্ধারিত সময়ে আবেদন গ্রহণ শুরু না হওয়ায় আদালত এ আদেশ দেন। এর ফলে গ্রিন কার্ড লটারিতে অংশ নিতে আগ্রহীদের জন্য নিবন্ধন শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে।

আদালতের নির্দেশনা অনুযায়ী, আগামী ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করতে হবে। এর আগে ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের সময়সূচি প্রকাশ করতে হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে।

গত ১৪ অক্টোবর ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতের বিচারক জিনসুক ওহতা এ আদেশ দেন। নির্দেশনা অনুসারে, নিবন্ধন কার্যক্রম ৩০ দিন চালু রাখা যেতে পারে। তবে আবেদনের নির্দিষ্ট সময়, যোগ্যতার মানদণ্ড ও আবেদনপদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।

রেড ঈগল ল নামের একটি আইন প্রতিষ্ঠান এ বিষয়ে মামলা করে। প্রতিষ্ঠানটির অভিযোগ, নির্ধারিত সময়ে আবেদন গ্রহণ শুরু না করে পররাষ্ট্র দপ্তর কার্যত কর্মসূচিটি স্থগিত রেখেছে। এতে সম্ভাব্য আবেদনকারীদের পাশাপাশি ডিভি লটারি-সংক্রান্ত আইনি সেবা দেওয়া প্রতিষ্ঠানটিরও আর্থিক ক্ষতি হয়েছে বলে আদালতে দাবি করা হয়।

মামলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও দেশটির পররাষ্ট্র দপ্তরকে জবাবদিহির আওতায় আনা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর আবেদন গ্রহণ শুরু করলে কর্মসূচির নিয়মের সঙ্গে বিরোধ তৈরি হতে পারে। তবে বিচারকের পর্যবেক্ষণ, সময়সীমা পেরিয়ে যাওয়ার কারণে কংগ্রেস অনুমোদিত এ কর্মসূচি বন্ধ রাখা গ্রহণযোগ্য নয়। এ বিবেচনায় তিনি নিবন্ধন চালুর নির্দেশ দেন।

ডাইভারসিটি ভিসা কর্মসূচি সাধারণভাবে গ্রিন কার্ড লটারি নামে পরিচিত। এর আওতায় যুক্তরাষ্ট্রে তুলনামূলক কম অভিবাসী পাঠায়, এমন দেশগুলোর যোগ্য নাগরিকদের প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসী ভিসা দেওয়ার ব্যবস্থা রয়েছে। নির্বাচিত ব্যক্তিরা নির্ধারিত শর্ত পূরণ করে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পারেন।

অন্যান্য অনেক কর্মভিত্তিক অভিবাসন প্রক্রিয়ার মতো এ লটারিতে অংশ নিতে সাধারণত যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব কিংবা নিয়োগকর্তার পৃষ্ঠপোষকতা প্রয়োজন হয় না। তবে লটারিতে নির্বাচিত হওয়া মানেই গ্রিন কার্ড পাওয়া নিশ্চিত নয়। আবেদনকারীদের প্রয়োজনীয় যোগ্যতা, নথিপত্র এবং অভিবাসন ও নিরাপত্তা যাচাইয়ের শর্ত পূরণ করতে হয়।

আবেদনের জন্য সাধারণত উচ্চমাধ্যমিক শিক্ষা বা সমমানের যোগ্যতা থাকতে হয়। বিকল্প হিসেবে নির্ধারিত শর্ত পূরণ করে এমন পেশায় কাজের অভিজ্ঞতাও গ্রহণযোগ্য হতে পারে।

আদালতের নির্দেশনা অনুযায়ী নিবন্ধন শুরু হলে যোগ্য দেশগুলোর নাগরিকেরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণা, নিজ দেশের যোগ্যতা এবং অন্যান্য শর্ত যাচাই করে নেওয়া জরুরি।

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার!