৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ, শুরু বায়তুল মোকাররম থেকে

স
সদ্য সংবাদ ডেস্ক
২১ অক্টোবর, ২০২৬ ২২:৪১:৩৪
ছবি: সংগৃহীত

আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় লংমার্চ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রায় এক হাজার গাড়ির বহর নিয়ে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চ আয়োজনের প্রস্তুতি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার।

সভায় কর্মসূচির সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। বিভিন্ন বিভাগের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন গোলাম পরওয়ার। উদ্বোধনী সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।

সভায় জানানো হয়, ৩১ অক্টোবর সকাল ৭টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশ শুরু হবে। এরপর সকাল ৮টায় লংমার্চের গাড়িবহর যাত্রা শুরু করবে। এতে গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেবেন।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, মাওয়া সড়ক দিয়ে পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জ ও বাগেরহাটের ফকিরহাট হয়ে রূপসা সেতু দিয়ে খুলনায় পৌঁছাবে বহর। পরে যশোর ও ঝিনাইদহ অতিক্রম করে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে গিয়ে শেষ হবে কর্মসূচি।

পথে বিভিন্ন স্থানে একাধিক পথসভা আয়োজনের সূচিও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সকাল ৯টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবায় এবং বেলা ১১টায় বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। দুপুর সাড়ে ১২টায় খুলনা মহানগরীর বাবরী চত্বরে এবং বেলা ২টায় ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে পরবর্তী পথসভা হবে।

এ ছাড়া বিকেল সাড়ে ৩টায় যশোরের মুড়লীর মোড় এবং বিকেল ৫টায় ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভা আয়োজনের কথা রয়েছে। সবশেষে রাত সাড়ে ৮টায় কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশে অংশ নেবে লংমার্চের বহর।

প্রস্তুতি সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির এবং সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন সভায় যোগ দেন।

সদ্য সংবাদ/এআর

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্যাটিং বিপর্যয়ে ফাইনালের স্বপ্ন ফিকে বাংলাদেশের সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫ সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্যাটিং বিপর্যয়ে ফাইনালের স্বপ্ন ফিকে বাংলাদেশের সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫