রাজধানীর রূপনগরে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সদ্য সংবাদ ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৪৪:০৫

রাজধানীর রূপনগর এলাকায় একটি টিনশেড দোতলা বাড়ির কক্ষ থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে রূপনগর থানাধীন বাসা-৩০, রোড-২, সেকশন-৫-এর রূপনগর টিনশেড এলাকার ওই বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কক্ষের ভেতরে নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে রূপনগর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সিআইডির ফরেনসিক দল সেখানে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহের কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই নারীকে হত্যা করা হয়েছে।

তবে এখনো নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় নিশ্চিত করার পাশাপাশি মৃত্যুর কারণ ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাস্থলে রূপনগর থানা পুলিশ ও সিআইডির ফরেনসিক দল কাজ করছে। এ ঘটনায় রূপনগর থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ বলেন, ঘটনাস্থলে আমাদের পুলিশ ও সিআইডির টিম কাজ করছে। অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে এটি হত্যা বা আত্মহত্যা নাকি সাধারণভাবে মারা গেছেন— সে বিষয়টি প্রাথমিকভাবে জানতে পারিনি। থানা পুলিশের সঙ্গে কথা বলে বিস্তারিত পরে জানাবো।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাউজানে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা সদ্য. র‌্যাবের বদলে আসছে এসআরবি, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার পাল্টাপাল্টি যুক্তি সদ্য. নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা মানবিক সহায়তা দিল বাংলাদেশ সদ্য. শাপলা চত্বরে আলেম-ওলামা হত্যার বিচার যত দ্রুত সম্ভব শেষ করব: চিফ প্রসিকিউটর সদ্য. ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর, সম্প্রসারিত হচ্ছে ইস্টার্ন রিফাইনারি সদ্য. মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. সাত মাসে নিখোঁজ ১৫ হাজার শিশু, কারণ জানাল পুলিশ সদ্য. পুলিশে রদবদল, বদলি ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. রাউজানে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা সদ্য. র‌্যাবের বদলে আসছে এসআরবি, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার পাল্টাপাল্টি যুক্তি সদ্য. নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা মানবিক সহায়তা দিল বাংলাদেশ সদ্য. শাপলা চত্বরে আলেম-ওলামা হত্যার বিচার যত দ্রুত সম্ভব শেষ করব: চিফ প্রসিকিউটর সদ্য. ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর, সম্প্রসারিত হচ্ছে ইস্টার্ন রিফাইনারি সদ্য. মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. সাত মাসে নিখোঁজ ১৫ হাজার শিশু, কারণ জানাল পুলিশ সদ্য. পুলিশে রদবদল, বদলি ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা