জেরুজালেম পোস্টের প্রতিবেদন

হরমুজের তলদেশে থাকা ইন্টারনেট ক্যাবল কেটে দেওয়ার আহ্বান ইরানের কট্টরপন্থিদের

সদ্য সংবাদ ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৯:৫০
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াতে ইরানকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে দেশটির কট্টরপন্থি বিভিন্ন মহল। এরই অংশ হিসেবে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের তলদেশ দিয়ে যাওয়া আন্তর্জাতিক ফাইবার-অপটিক ইন্টারনেট ক্যাবল ক্ষতিগ্রস্ত বা বিচ্ছিন্ন করার প্রস্তাব সামনে এসেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘জেরুজালেম পোস্ট’।

ইরানের অতি রক্ষণশীল সংবাদপত্র কেইহানের ব্যবস্থাপনা সম্পাদক হোসেইন শারিয়াতমাদারি এক নিবন্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে সমুদ্রতলের আন্তর্জাতিক যোগাযোগ ক্যাবলকে লক্ষ্যবস্তু করার পক্ষে মত দেন।

তিনি প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে চাপ তৈরির অংশ হিসেবে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির নিচ দিয়ে যাওয়া ইন্টারনেট ক্যাবলের কার্যক্রম বন্ধ করে দেওয়ার অধিকার ইরানের রয়েছে কি না।

শারিয়াতমাদারির প্রস্তাব অনুযায়ী, এসব ক্যাবলের কার্যক্রম বড় ধরনের বিঘ্নের মুখে ফেলা কিংবা সরাসরি বিচ্ছিন্ন করার মতো পদক্ষেপ নেওয়া যেতে পারে। তার দাবি, এমন ব্যবস্থা যুক্তরাষ্ট্র ও মিত্রদের ওপর বাড়তি চাপ তৈরি করতে সক্ষম।

তবে এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে এবং সংঘাতে সরাসরি জড়িত নয় এমন দেশও এর কারণে ক্ষতির মুখে পড়তে পারে- এ বিষয়টিও তিনি স্বীকার করেছেন। যদিও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান না নেওয়া দেশগুলো ক্ষতিগ্রস্ত হলে সেটিকে মেনে নেওয়ার পক্ষে যুক্তি দেন তিনি।

এর আগেও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-ঘনিষ্ঠ বিভিন্ন গণমাধ্যমে সমুদ্রতলের যোগাযোগ ক্যাবলকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহারের আলোচনা দেখা গেছে।

আইআরজিসি-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রস্তাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের নেওয়া চাপ সৃষ্টির কৌশলের অনুরূপ ব্যবস্থা সমুদ্রতলের ক্যাবলের ক্ষেত্রেও প্রয়োগের কথা বলা হয়। এমনকি এসব ক্যাবল ব্যবহারকারী দেশগুলোর কাছ থেকে অর্থ আদায়ের ধারণাও তুলে ধরা হয়েছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল আগস্টের মাঝামাঝি এক প্রতিবেদনে দাবি করে, সংঘাত আরও বিস্তৃত করার জন্য আইআরজিসি বেশ কিছু পরিকল্পনা নিয়ে কাজ করছে। এসব পরিকল্পনার মধ্যে সমুদ্রতলের যোগাযোগ ক্যাবলে নাশকতার বিষয়টিও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের অধিকাংশ আন্তর্জাতিক ডিজিটাল যোগাযোগের গুরুত্বপূর্ণ অংশ সমুদ্রতলের ফাইবার-অপটিক ক্যাবলের মাধ্যমে পরিচালিত হয়। এসব ক্যাবলে বড় ধরনের ক্ষতি হলে ইন্টারনেট সেবা, বৈশ্বিক বাণিজ্য, আন্তর্জাতিক আর্থিক লেনদেন এবং বিভিন্ন দেশের ডিজিটাল অবকাঠামো মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

সাবেক ব্রিটিশ সেনা গোয়েন্দা কর্মকর্তা ও সামরিক ইতিহাসবিদ ড. লিনেট নুসবাখার ‘জেরুজালেম পোস্ট’-কে বলেন, বৈশ্বিক অর্থনীতির জন্য সমুদ্রতলের যোগাযোগ ক্যাবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তার মতে, ইরান এখন পর্যন্ত এ অবকাঠামোকে বড় ধরনের চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি; বরং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ বা বাধাগ্রস্ত করার সক্ষমতাকেই প্রধান কৌশল হিসেবে ব্যবহার করছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন, উপসাগরীয় অঞ্চলে বিকল্প তেল ও গ্যাস পরিবহন অবকাঠামো গড়ে উঠলে হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমতে পারে।

ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ)- এর এক বিশ্লেষণেও দাবি করা হয়েছে, সাম্প্রতিক মার্কিন হামলার ফলে হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সক্ষমতা আগের তুলনায় দুর্বল হয়েছে।

এদিকে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া বুধবার এক মার্কিন কর্মকর্তার বরাতে দাবি করেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) চালানো হামলাটি ছিল সমুদ্রতলের যোগাযোগ ক্যাবল নিয়ে ইরানের সম্ভাব্য তৎপরতার বিরুদ্ধে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা। তবে এ দাবির স্বাধীন কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

আইএসডব্লিউ- এর বিশ্লেষণে বলা হয়েছে, ওই তথ্য সত্য হলে তা ইঙ্গিত করতে পারে যে ইরান তার চাপ সৃষ্টির কর্মকাণ্ড আরও বিস্তৃত করার বিষয়টি বিবেচনা করছে।

সমুদ্রতলের আন্তর্জাতিক ফাইবার-অপটিক ক্যাবলকে লক্ষ্য করে কোনো বড় ধরনের নাশকতা হলে এর প্রভাব শুধু ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আন্তর্জাতিক ইন্টারনেট যোগাযোগ থেকে শুরু করে বাণিজ্য, ব্যাংকিং ও আর্থিক লেনদেনসহ বৈশ্বিক ডিজিটাল ব্যবস্থায় এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ফলে হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনা জ্বালানি পরিবহনের পাশাপাশি এবার বিশ্বের যোগাযোগ অবকাঠামোর জন্যও নতুন ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি করছে।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণগেল ৩ জনের সদ্য. বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে বিশেষ দোয়া করলেন জামায়াত আমির সদ্য. হরমুজের তলদেশে থাকা ইন্টারনেট ক্যাবল কেটে দেওয়ার আহ্বান ইরানের কট্টরপন্থিদের সদ্য. মাত্র ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ সদ্য. হরমুজ প্রণালিতে সেনা পাঠাতে প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া সদ্য. রাউজানে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা সদ্য. র‌্যাবের বদলে আসছে এসআরবি, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার পাল্টাপাল্টি যুক্তি সদ্য. নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা মানবিক সহায়তা দিল বাংলাদেশ সদ্য. শাপলা চত্বরে আলেম-ওলামা হত্যার বিচার যত দ্রুত সম্ভব শেষ করব: চিফ প্রসিকিউটর সদ্য. ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণগেল ৩ জনের সদ্য. বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে বিশেষ দোয়া করলেন জামায়াত আমির সদ্য. হরমুজের তলদেশে থাকা ইন্টারনেট ক্যাবল কেটে দেওয়ার আহ্বান ইরানের কট্টরপন্থিদের সদ্য. মাত্র ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ সদ্য. হরমুজ প্রণালিতে সেনা পাঠাতে প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া সদ্য. রাউজানে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা সদ্য. র‌্যাবের বদলে আসছে এসআরবি, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার পাল্টাপাল্টি যুক্তি সদ্য. নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা মানবিক সহায়তা দিল বাংলাদেশ সদ্য. শাপলা চত্বরে আলেম-ওলামা হত্যার বিচার যত দ্রুত সম্ভব শেষ করব: চিফ প্রসিকিউটর