বায়ুদূষণে শীর্ষ শহরগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রাজধানী ঢাকা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬ ০৯:২৮:১৫
ছবি: সংগৃহীত

বায়ুদূষণের তালিকায় আবারও উদ্বেগজনক অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে ছিল শহরটি। এ সময় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) রেকর্ড করা হয়েছে ২৩৯, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ের অন্তর্ভুক্ত।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে প্রকাশিত বৈশ্বিক তালিকায় ঢাকার এ অবস্থান দেখা যায়।

তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ৩৬২, যা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ের। অন্যদিকে ২২৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা এবং ২২৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে দিল্লি।

এ ছাড়া আফগানিস্তানের কাবুল ২১৬ স্কোর নিয়ে পঞ্চম এবং পাকিস্তানের করাচি ১৮১ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে। তালিকার শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বায়ুমান সূচক ৯৯ থেকে ১৭০-এর মধ্যে।

একিউআইয়ের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরের বায়ু ভালো এবং ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর সাধারণভাবে অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। ৩০১ থেকে ৪০০ স্কোরকে ঝুঁকিপূর্ণ বলা হয়।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, বায়ুদূষণ বেশি থাকলে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বাইরে চলাচল সীমিত রাখা উচিত। পাশাপাশি অন্যদেরও খোলা জায়গায় শারীরিক পরিশ্রম ও দীর্ঘ সময় অবস্থান কমানোর পরামর্শ দেওয়া হয়।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার