দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্

ক
কুবি প্রতিনিধি
৮ অক্টোবর, ২০২৬ ২১:০০:০৯

আন্তর্জাতিক গবেষণায় আবারও সাফল্যের স্বীকৃতি পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ। টানা দ্বিতীয়বারের মতো তিনি বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিয়েছেন। বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে গত দুই বছর ধরে তিনিই একমাত্র গবেষক হিসেবে এ তালিকায় রয়েছেন।

চলতি বছরের তালিকা গত বুধবার (৭ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। ‘টপ সায়েন্টিস্ট নেট’ ওয়েবসাইটে প্রকাশিত এ তালিকা প্রতিবছর যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা প্রতিষ্ঠান এলসেভিয়ার যৌথভাবে প্রস্তুত করে।

গবেষণার ক্ষেত্রে মোহাম্মদ শফি উল্যাহ মূলত গাণিতিক পদার্থবিদ্যা, সলিটন তত্ত্ব এবং ডিফারেনশিয়াল সমীকরণের বিশ্লেষণাত্মক ও সাংখ্যিক পদ্ধতি নিয়ে কাজ করেন।

২০২৬ সালের তালিকাটি প্রস্তুতের ক্ষেত্রে গবেষকদের সাইটেশন, এইচ-ইনডেক্স এবং কো-অথরশিপ-অ্যাডজাস্টেড এইচ-ইনডেক্সসহ বিভিন্ন গবেষণা সূচক বিবেচনায় নেওয়া হয়েছে। এতে বিশ্বব্যাপী মোহাম্মদ শফি উল্যাহর অবস্থান ১৩৯ হাজার ৯৪১তম। আর গাণিতিক পদার্থবিদ্যা বিষয়ে তাঁর অবস্থান ২ হাজার ৫১০তম।

গুগল স্কলারে প্রকাশিত তথ্য অনুযায়ী, তাঁর গবেষণাকর্মে এখন পর্যন্ত ১ হাজার ৮২৯টি সাইটেশন রয়েছে। এ পর্যন্ত তিনি ৮১টি গবেষণাপত্র প্রকাশ করেছেন।

গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে তিনবার ‘বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড’ পেয়েছেন এই শিক্ষক। পাশাপাশি বর্তমানে দুটি স্কোপাস-ইনডেক্সড জার্নালে একাডেমিক এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

টানা দ্বিতীয়বার তালিকায় স্থান পাওয়ায় নিজের অনুভূতি জানাতে গিয়ে মোহাম্মদ শফি উল্যাহ বলেন, এ স্বীকৃতি তার জন্য আনন্দ ও গর্বের। অর্জনটি ভবিষ্যতে গবেষণা ও শিক্ষাক্ষেত্রে আরও আন্তরিকতা নিয়ে কাজ করার অনুপ্রেরণা দেবে।

নিজের গবেষণা যাত্রায় সুপারভাইজার, সহকর্মী, সহলেখক, শিক্ষার্থী, সহযোগী এবং পরিবারের সদস্যদের অবদানের কথাও উল্লেখ করেন তিনি। তাদের সহযোগিতা ও উৎসাহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. জুলাইয়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের বেশি নেতাকর্মী শহিদ হয়েছে: রাশেদ খাঁন সদ্য. রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে ফসলি জমিতে মিলল কিশোরীর মরদেহ সদ্য. সব ইসলামী দল এক হলেও আমরা ক্ষমতায় যেতে পারবো না: সাবেক ধর্ম উপদেষ্টা সদ্য. পানির ন্যায্য হিস্যায় ভারতকে কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. জুলাইয়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের বেশি নেতাকর্মী শহিদ হয়েছে: রাশেদ খাঁন সদ্য. রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে ফসলি জমিতে মিলল কিশোরীর মরদেহ সদ্য. সব ইসলামী দল এক হলেও আমরা ক্ষমতায় যেতে পারবো না: সাবেক ধর্ম উপদেষ্টা সদ্য. পানির ন্যায্য হিস্যায় ভারতকে কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা