জাবির নতুন প্রক্টর অধ্যাপক আব্দুল হালিম

জ
জাবি প্রতিনিধি
১ অক্টোবর, ২০২৬ ২২:২৭:৫২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রক্টর হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে তাঁকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পরে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে ১ অক্টোবর অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অফিস আদেশে আরও বলা হয়, অধ্যাপক আব্দুল হালিম প্রচলিত নিয়ম অনুযায়ী প্রক্টর হিসেবে প্রাপ্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির সদ্য. ভারতজুড়ে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি সদ্য. রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে গুলি, মোটরসাইকেলে আগুন সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. ইরানকে নতজানু করার চিন্তা যুক্তরাষ্ট্রকে ঝেড়ে ফেলতে হবে: পেজেশকিয়ান সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার সদ্য. রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির সদ্য. ভারতজুড়ে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি সদ্য. রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে গুলি, মোটরসাইকেলে আগুন সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. ইরানকে নতজানু করার চিন্তা যুক্তরাষ্ট্রকে ঝেড়ে ফেলতে হবে: পেজেশকিয়ান সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার