বুধবার (২৬ নভেম্বর) বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপদ ও তথ্যভিত্তিক ডিজিটাল পরিবেশ তৈরির নানা দিক নিয়ে এই ওয়ার্কশপে মতবিনিময় করা হয়।
এই আলোচনায় টিকটক থেকে নেতৃত্ব দেন সাউথ এশিয়া অঞ্চলের, হেড অব পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশনস, ফেরদৌস মোত্তাকিন। এই সেশনে টিকটক প্ল্যাটফর্মে নির্বাচন সংশ্লিষ্ট তথ্য সুরক্ষিত রাখার প্রক্রিয়া সম্পর্কে ইসি কর্মকর্তাদের জানানো হয়।
টিকটকের কমিউনিটি গাইডলাইন, ভুয়া বা মিথ্যা তথ্য নিয়ে নীতিমালা, রাজনৈতিক কনটেন্ট, এবং বিভ্রান্তিকর আচরণ চিহ্নিত করার নিয়মনীতির বিষয়গুলো এই আলোচনায় উঠে আসে। টিকটক ইউজারদের নির্ভরযোগ্য তথ্য দিতে, নিয়ম ভঙ্গের রিপোর্ট করার ক্ষেত্রে এবং নির্বাচন-সম্পর্কিত কনটেন্ট বুঝতে, টিকটকের বিভিন্ন টুল ও ফিচারগুলো কিভাবে সাহায্য করছে সেটি ওয়ার্কশপ অংশগ্রহণকারীদের জানানো হয়।
এছাড়াও, নির্বাচন নিরাপত্তা আরও শক্তিশালী করতে এবং বাংলাদেশের ইউজারদের জন্য নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট পক্ষের সাথে কাজ করে যাবে টিকটক। একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে, নির্বাচনে সঠিক তথ্য প্রদান করা গুরুত্বপূর্ণ। প্ল্যাটফর্ম ইউজারদের আস্থা বজায় রাখতে, ভুল তথ্য কমাতে এবং নাগরিকদের সুষ্ঠু অংশগ্রহণ নিশ্চিত করতে এমন উদ্যোগ সাহায্য করবে।