নতুন রূপে নেট দুনিয়ায় আলোচনায় অভিনেত্রী নেহা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
অভিনেতা শাকিব খানের আসন্ন সিনেমা তাণ্ডব থেকে বাদ পড়ার পর অভিনয়জগৎ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী নিদ্রা দে নেহা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি যোগ্যতার অবমূল্যায়ন, শিল্পাঙ্গনের সিন্ডিকেট এবং বিভিন্ন অসঙ্গতির কথা তুলে ধরে অভিনয়ে ক্যারিয়ার গড়ার আগ্রহ হারানোর কথাও জানিয়েছিলেন।

ওই বক্তব্যের পর অনেকেই ধারণা করেছিলেন, তিনি হয়তো অভিনয় থেকে সরে যাচ্ছেন। পরে বিষয়টি পরিষ্কার করে নেহা জানান, আপাতত নতুন কাজ থেকে বিরত থাকলেও আগে থেকে চুক্তিবদ্ধ কাজগুলো শেষ করবেন।

May be an image of smiling
এর মধ্যেই নতুন এক আলোকচিত্র প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সম্প্রতি প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, শোবার ঘরের জানালার পাশে দাঁড়িয়ে প্রাকৃতিক আলোয় আলোকিত হয়েছেন তিনি। সূর্যের আলোয় তার উপস্থিতি ও অভিব্যক্তি ছবিগুলোতে ভিন্ন মাত্রা যোগ করেছে।

No photo description available.
আলোকচিত্রগুলোতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন নেহা। একটি ছবিতে তার পিঠে আঁকা দীর্ঘ নান্দনিক উল্কিচিত্রও স্পষ্টভাবে ফুটে উঠেছে, যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, “যেখানে আলো থমকে দাঁড়ায়, আমি ভাষা হয়ে উঠি।”

প্রকাশের পরপরই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। মন্তব্যের ঘরে ভক্তদের অনেকেই তার নতুন রূপ, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং শৈল্পিক আলোকচিত্রের প্রশংসা করেছেন।
May be an image of smiling, sleepwear and bedroom

২০২০ সালের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতার সেরা ১০-এ জায়গা করে নেওয়া নিদ্রা নেহা মডেলিংয়ের পাশাপাশি ওটিটি অঙ্গনেও নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। ‘আধুনিক বাংলা হোটেল’ এবং ‘শরতের জবা’সহ একাধিক আলোচিত ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের নজর কাড়েন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করা হবে: জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, সাব-ঠিকাদার গ্রেপ্তার সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করা হবে: জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, সাব-ঠিকাদার গ্রেপ্তার