নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে তার সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতারা। মঙ্গলবার বিকেলে দিল্লির লোক কল্যাণ মার্গে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধীও।

বিক্ষোভকারীরা শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন।

রাহুল গান্ধী এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের ‘বর্বরতার’ জবাব দিতে তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে মিছিল করেছেন। তিনি বলেন, সরকার কোনো দায়িত্ব নিতে চাইছে না এবং সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা করতে অনিচ্ছুক।

এর আগে সোমবার মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কয়েক হাজার তরুণ সংসদ অভিমুখে মিছিল করেন। এ কর্মসূচির নেতৃত্ব দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পুলিশ মিছিল ঠেকাতে লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করলে বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনায় সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আহত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে তিনি পুলিশের ভূমিকার সমালোচনা করেন।

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে মঙ্গলবার সকালে এনডিএ জোটের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার সদ্য. বিশ্বের অন্য দেশের চেয়ে এখনো বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী সদ্য. ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা বাসে আগুন সদ্য. মসজিদুল হারামের মুয়াজ্জিন আর নেই সদ্য. বাবাকে হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন সদ্য. জ্বালানির দাম বৃদ্ধি, মরার ওপর খাঁড়ার ঘা বেসরকারি ও নিম্নআয়ের মানুষের! সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার সদ্য. বিশ্বের অন্য দেশের চেয়ে এখনো বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী সদ্য. ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা বাসে আগুন সদ্য. মসজিদুল হারামের মুয়াজ্জিন আর নেই সদ্য. বাবাকে হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন সদ্য. জ্বালানির দাম বৃদ্ধি, মরার ওপর খাঁড়ার ঘা বেসরকারি ও নিম্নআয়ের মানুষের!