ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান

সদ্য সংবাদ ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫৫:৫৩
সংগৃহীত

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে শুধু মশা নিধন কিংবা প্রশাসনিক তৎপরতার ওপর নির্ভর না করে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ ডিজিটাল সচেতনতা কর্মসূচি। এই প্রচারণায় তরুণ প্রজন্মের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দেওয়া এক বার্তায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা জরুরি।

তিনি বলেন, শুধু প্রশাসনিক কার্যক্রম বা মশা নিয়ন্ত্রণে কীটনাশক প্রয়োগের মাধ্যমে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বাড়িঘর ও আশপাশে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে অল্প সময়ে বিপুলসংখ্যক মানুষের কাছে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া সম্ভব। তাই ডেঙ্গু প্রতিরোধে অনলাইন প্ল্যাটফর্মগুলোকে আরও কার্যকরভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ কর্মসূচিতে কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে ভিডিও, রিলস, স্টোরি, ইনফোগ্রাফিক ও অন্যান্য সৃজনশীল কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা যেতে পারে। এর মাধ্যমে সহজ ভাষায় মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যবার্তা পৌঁছে দেওয়া সম্ভব।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ইতোমধ্যে কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর এ প্রচারণায় যুক্ত হয়েছেন বলেও জানান তিনি।

তিন মাসের এই ডিজিটাল ক্যাম্পেইনে ধারাবাহিকভাবে ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। এর মধ্যে থাকবে এডিস মশার প্রজননস্থল শনাক্ত করে ধ্বংস করা, বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া, ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতন হওয়া এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়গুলো।

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মতে, তরুণদের কাছে এসব তথ্য সহজ ও আকর্ষণীয়ভাবে পৌঁছে দিতে কনটেন্ট ক্রিয়েটরদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সৃজনশীল ভিডিও, ছবি ও ইনফোগ্রাফিকের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের বার্তা দ্রুত ছড়িয়ে দেওয়া সম্ভব।

ক্যাম্পেইনের আওতায় নাগরিকদের নিজ নিজ বাড়ি, আঙিনা ও কর্মস্থল নিয়মিত পরিষ্কার রাখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি অনলাইনে ডেঙ্গু প্রতিরোধসংক্রান্ত তথ্য শেয়ার করে অন্যদের সচেতন করার আহ্বান জানানো হয়েছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. ‘ট্রাম্প টিভি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. ‘ট্রাম্প টিভি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার