নোবিপ্রবি শিক্ষার্থীবাহী তিনটি বিআরটিসি বাসে আগুন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনে নিয়োজিত বিআরটিসির তিনটি দ্বিতল বাসে আগুন লাগিয়ের দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি বাস: 'গুলবাহার' ও 'মালতি' সম্পূর্ণ পুড়ে গিয়েছে। অন্যদিকে 'গন্ধরাজ’ নামের আরেকটি বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বুধবার (৩ ডিসেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে জেলার সোনাপুর বিআরটিসি ডিপোর ভেতরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় ২টা ৩০ মিনিটে হঠাৎ ডিপো থেকে আগুনের শিখা উঠতে দেখে তারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ১০–১৫ মিনিটের মধ্যেই মাইজদী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসগুলোর বডিতে ফোম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে, নোবিপ্রবি শিক্ষার্থী পরিবহনে নিয়োজিত ‘গুলবাহার’ ও ‘মালতি’ মুহূর্তেই ভস্মীভূত হয়ে যায়। একই রুটে চলাচলকারী ‘গন্ধরাজ' গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার বলেন, 'খবর পেয়েই আমি দ্রুত এসে উপস্থিত হই। ফায়ার সার্ভিস–পুলিশ এসে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে। পুরো ঘটনাটি স্পষ্ট নাশকতা। আজই আমার বদলি হওয়ার কথা ছিল, সব প্রস্তুতিও শেষ। যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি আসতে অনাগ্রহী। আমার ধারণা, বদলি ঠেকাতেই পরিকল্পিতভাবে এ অপকর্ম করা হয়েছে। বিষয়টি অত্যন্ত প্রফেশনালভাবে ঘটানো হয়েছে।'

তিনি আরও বলেন, 'সহকর্মীরা সবসময় আমাকে সহযোগিতা করেছে। আজ তারা বিদায় সংবর্ধনা দিতো আমাকে। এলাকাবাসীও সবসময় পাশে থেকেছে, রাজনৈতিক অস্থিরতার সময়েও কোনো সমস্যা হয়নি। তাই এটা সাধারণ কারও কাজ নয়, পরিকল্পিত নাশকতা।'

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, রাত ২টা ৪০ মিনিটে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানানো সম্ভব হয়নি।

সদ্য সংবাদ/মেহরাজ হোসেন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে