নোবিপ্রবি ছাত্রীকে অপহরণের চেষ্টা, চলন্ত রিকশা থেকে লাফ দিয়ে রক্ষা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এক ছাত্রী অপহরণচেষ্টার মুখ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। সম্ভ্রম ও প্রাণ বাঁচাতে চলন্ত রিকশা থেকে লাফ দিয়ে তিনি আহত হন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ঠক্কর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, বাড়ি থেকে ক্যাম্পাসে ফেরার উদ্দেশ্যে তিনি নোয়াখালীর সোনাপুর থেকে একটি রিকশায় ওঠেন। রিকশাটি বিশ্ববিদ্যালয়সংলগ্ন ঠক্কর এলাকায় পৌঁছালে চালক হঠাৎ গতিপথ পরিবর্তন করে। ক্যাম্পাসমুখী প্রধান সড়কে না গিয়ে তিনি পূর্ব দিকের একটি নির্জন ও জনশূন্য সড়কে রিকশা নিয়ে প্রবেশ করেন। ওই এলাকায় কোনো দোকানপাট বা বসতবাড়ি ছিল না।

পরিস্থিতি বেগতিক দেখে এবং অপহরণের আশঙ্কা টের পেয়ে ওই শিক্ষার্থী চিৎকার শুরু করেন। তবে নির্জন এলাকা হওয়ায় কেউ তার সাহায্যে এগিয়ে আসেননি। রিকশাচালক রিকশা না থামিয়ে দ্রুতগতিতে এগোতে থাকলে, নিরুপায় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত রিকশা থেকেই লাফ দেন তিনি।

ভুক্তভোগী বলেন, “পরিস্থিতি বুঝতে পেরে আমি বারবার চিৎকার করলেও কোনো সাড়া পাইনি। পরে জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে চলন্ত রিকশা থেকে লাফ দিই।”

চলন্ত রিকশা থেকে লাফ দেওয়ার ফলে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। লাফ দেওয়ার সময় সঙ্গে থাকা দুটি ব্যাগের মধ্যে একটি তিনি রক্ষা করতে পারলেও অপর ব্যাগটি নিয়ে রিকশাচালক দ্রুত পালিয়ে যায়। ওই ব্যাগে তার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত জিনিসপত্র ছিল বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে নোবিপ্রবির প্রক্টর অধ্যাপক এ এফ এম আরিফুর রহমান বলেন, “আমরা ঘটনাটি জেনেছি। এ বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। ঘটনাস্থলে কোনো টহল টিম ছিল কি না, সেটিও খোঁজ নেওয়া হচ্ছে। পাশাপাশি ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করে অভিযুক্ত রিকশাচালককে শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থলটি একটি গ্রামীণ ও নির্জন এলাকা। আমরা আশা করছি, শিক্ষার্থীর সহায়তায় দ্রুত অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হবে।”

এ ঘটনার পর নোবিপ্রবি শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, সোনাপুর-ক্যাম্পাস সড়কে প্রায়ই বহিরাগত ও কিছু রিকশাচালকের মাধ্যমে হয়রানির ঘটনা ঘটে। তারা দ্রুত অভিযুক্ত রিকশাচালককে শনাক্ত করে গ্রেপ্তার, ক্যাম্পাসসংলগ্ন সড়কগুলোতে পুলিশি টহল বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে