নজরুল বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন ও বিচার বিভাগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
‘মতের ভিন্নতায় নয় বিভাজন, যুক্তিতেই প্রকৃত গনতন্ত্রের গঠন’ এই সময়োপযোগী শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত হয়েছে “তারুণ্যের চোখে নির্বাচন ও গণভোট” শীর্ষক অন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা।

রবিবার ( ৮ ফেব্রুয়ারি) বিকালে পপুলেশন সায়েন্স বিভাগে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পপুলেশন সায়েন্স বিভাগের দল 'জাস্টিস ফর হাদি' কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আইন ও বিচার বিভাগের দল `অ্যানোনিমাস'

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সভাপতিত্ব করেন পপুলেশন সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ড. কে. এম. মুস্তাফিজুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পপুলেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক শিলা সরকার, মো. মামুনুর রশিদ, মোহাম্মদ রকি খান চৌধুরী ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

পপুলেশন সায়েন্স বিভাগের সহযোগিতায় পপুলেশন সায়েন্স ডিবেটিং ক্লাব এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগের ৬টি দল অংশগহণ করে। ফাইনালের সেরা বিতার্কিক হন সরকারি দলের প্রধানমন্ত্রী জান্নাতুল শেলী এবং প্রতিযোগিতার সেরা বিতার্কিক হন নক্ষত্র দলের সদস্য জিহান।

সদ্য সংবাদ/মো. শাহিদুল ইসলাম সবুজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে