নিউজিল্যান্ডে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে সাউথ আইল্যান্ডের তে আনাউ এলাকার কাছে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫১ কিলোমিটার গভীরে হওয়া ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ৬.৩ বলে জানানো হলেও পরে তা সংশোধন করে ৫.৯ নির্ধারণ করা হয়।

ভূমিকম্পের পর দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (নেমা) পশ্চিম উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করে। মিলফোর্ড সাউন্ড থেকে পুইসেগুর পয়েন্ট পর্যন্ত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

পরবর্তীতে পরিস্থিতি পর্যালোচনা করে সুনামি সতর্কতা প্রত্যাহার করে সাধারণ সতর্কতা জারি করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলে বড় ধরনের প্লাবনের আশঙ্কা নেই।

গভীর অঞ্চলে ভূমিকম্প হওয়ায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পর ওই এলাকায় ৩.৩ থেকে ৪.৩ মাত্রার কয়েকটি পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে।

নেমা উপকূলীয় বাসিন্দাদের অস্বাভাবিক সামুদ্রিক স্রোত ও আকস্মিক জলোচ্ছ্বাসের বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান