নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, আজ ক্যাবিনেট পর্যবেক্ষণ করে দেখেছে যে এই নির্বাচনের মধ্য দিয়ে পুলিশ আত্মমর্যাদা ফিরে পেয়েছে। তিনি উল্লেখ করেন, জুলাই–আগস্ট ২০২৪–এ পুলিশের ভূমিকা নিয়ে নানা আলোচনা ছিল এবং অনেকেই পুলিশের আত্মবিশ্বাস কম বলে মন্তব্য করেছিলেন। এ অবস্থায় পুলিশের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব কি না—এ নিয়ে সংশয় ছিল। তবে এবারের নির্বাচনে তারা দায়িত্বশীলতা ও দক্ষতার সঙ্গে ভূমিকা পালন করেছে।

শফিকুল আলম জানান, এই নির্বাচনে প্রথমবারের মতো বড় পরিসরে বডি–ওর্ন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজে পুলিশ হেডকোয়ার্টারে বসে প্রায় দেড় ঘণ্টা নির্বাচন পর্যবেক্ষণ করেন এবং সরাসরি ১৭টি কেন্দ্রের সঙ্গে কথা বলেন। ক্যাবিনেটের প্রত্যাশা, ভবিষ্যৎ নির্বাচনগুলোতে এ প্রযুক্তির আরও বিস্তৃত ব্যবহার আরও ভালো ফল দেবে। পাশাপাশি নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্টদের সমন্বয়ের জন্য সুরক্ষা অ্যাপ কার্যকর ভূমিকা রেখেছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, সিসিটিভি ব্যবস্থাও নির্বাচন পরিচালনায় সহায়ক ছিল। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে তিনি জানান, নির্বাচনের পর চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যার মধ্যে একজন প্রকৃত অর্থে নির্বাচন–সংক্রান্ত সহিংসতায় নিহত হয়েছেন। হাতিয়ারের এক মেয়ের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু