নেইমার দলে ফিরলেও স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামা অনিশ্চিত: আনচেলত্তি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের হাইভোল্টেজ তৃতীয় গ্রুপ ম্যাচের আগে সেলেসাও শিবিরে এসেছে বড় স্বস্তি। পায়ের মাংসপেশির চোট কাটিয়ে ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত দলের তারকা ফরোয়ার্ড নেইমার। তবে মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ এই ম্যাচে তিনি শুরুর একাদশে থাকবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি।

প্রায় তিন বছর জাতীয় দলের বাইরে থাকার পর ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে বিশ্বকাপ স্কোয়াডে ফিরিয়ে আনা হয়। তবে চোটের কারণে চলতি টুর্নামেন্টে এখনো মাঠে নামা হয়নি তার।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেন, নেইমার খেলার জন্য প্রস্তুত। তিনি এই সপ্তাহে অনুশীলন করেছেন এবং ম্যাচের জন্য পুরোপুরি উপলব্ধ থাকবেন। তার প্রত্যাবর্তনে দল খুশি, কারণ তার দক্ষতা দিয়ে তিনি দলকে গুরুত্বপূর্ণভাবে সাহায্য করতে পারবেন।

নেইমার কতক্ষণ খেলতে পারবেন এমন প্রশ্নে হালকা রসিকতা করে ৬৭ বছর বয়সী কোচ বলেন, তিনি ৯০ মিনিট খেলতে পারবেন, তবে হেঁটে! পরে তিনি স্পষ্ট করে জানান, এখন নেইমার ভালো অবস্থায় আছেন এবং অনুশীলনে দারুণ পারফর্ম করেছেন। মাঠে না নামলেও তার অভিজ্ঞতা তরুণ খেলোয়াড়দের জন্য বড় সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি।

নেইমারের ফেরার আনন্দের মাঝেও ব্রাজিল শিবিরে রয়েছে চোটের ধাক্কা। হ্যামস্ট্রিং সমস্যার কারণে উইঙ্গার রাফিনহা ছিটকে গেছেন। তার বিকল্প হিসেবে কে খেলবেন, তা কৌশলগত কারণে প্রকাশ করেননি কোচ।

গ্রুপ ‘সি’-তে প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ‘রাউন্ড অব ৩২’ নিশ্চিত হবে।

দলের পারফরম্যান্স নিয়ে আনচেলত্তি বলেন, বিশ্বকাপে এই জার্সি পরার দায়িত্ব অনেক বড়। প্রথম ম্যাচটা সেরা ছিল না, দ্বিতীয় ম্যাচে উন্নতি হয়েছে এবং তৃতীয় ম্যাচে তারা নিজেদের সেরা খেলাটা খেলবে বলে আশাবাদী।

প্রতিপক্ষ স্কটল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল। এক জয় ও এক পরাজয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকা স্কটল্যান্ডও পরবর্তী রাউন্ডে যাওয়ার দৌড়ে রয়েছে। স্কটিশ দল নিয়ে কোচ বলেন, তারা লড়াকু ও সুসংগঠিত। ম্যাকটমিনে ও ম্যাকগিনের মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে তাদের দলে। বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়।

মঙ্গলবার নিউ জার্সি থেকে মিয়ামিগামী ব্রাজিল দলের ফ্লাইট বিলম্বিত হওয়ায় আনচেলত্তির সংবাদ সম্মেলন কিছুটা দেরিতে হয়। তবে তিনি বলেন, এই ছোট সমস্যা তাদের আত্মবিশ্বাস বা প্রস্তুতিকে প্রভাবিত করবে না।

তিনি আরও বলেন, সবকিছু নিখুঁত ছিল, শুধু আজ একটু সমস্যা হয়েছে। তবে এটি স্বাভাবিক। দল ভালো করছে এবং বিশ্বকাপে ভালো করার সামর্থ্য তাদের আছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা