নবীনগর আদালত চত্বরে স্থাপনার লিজ বাতিলের দাবিতে মানববন্ধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আদালত পুকুরের চারপাশসহ আদালত চত্বরে গড়ে ওঠা সকল স্থাপনার লিজ বাতিল এবং নাগরবাসীর জন্য প্রাকৃতিক ও নান্দনিক পরিবেশের ব্যবস্থা করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নবীনগর সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময়, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ হোসেন শান্তির সভাপতিত্বে বক্তব্য রাখেন, আবু কামাল খন্দকার, মাহাবুব আলম লিটন , জালাল উদ্দিন মনির, কান্তি কুমার ভট্টাচার্য, শাহীন রেজা  টিটু, তাজুল ইসলাম চৌধুরী, আলমগীর হোসেন, মোঃ মহসিন মিয়া, আনোয়ার হোসেন, মাহবুবুর রহমানসহ অন্যন্যরা। 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আদালত চত্বরের সরকারি জায়গা লিজ দেওয়ার ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং আদালতের পরিবেশও নষ্ট হচ্ছে। তারা অবিলম্বে ওই লিজ বাতিল করে আদালত চত্বরকে দখলমুক্ত ও জনস্বার্থে উন্মুক্ত রাখার দাবি জানান।

বক্তারা আরও বলেন, আদালত চত্বর একটি গুরুত্বপূর্ণ সরকারি স্থান। এখানে কোনো ধরনের স্থায়ী বা অস্থায়ী বাণিজ্যিক স্থাপনা জনস্বার্থের পরিপন্থী। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার সদ্য. বিশ্বের অন্য দেশের চেয়ে এখনো বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী সদ্য. ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা বাসে আগুন সদ্য. মসজিদুল হারামের মুয়াজ্জিন আর নেই সদ্য. বাবাকে হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন সদ্য. জ্বালানির দাম বৃদ্ধি, মরার ওপর খাঁড়ার ঘা বেসরকারি ও নিম্নআয়ের মানুষের! সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার সদ্য. বিশ্বের অন্য দেশের চেয়ে এখনো বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী সদ্য. ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা বাসে আগুন সদ্য. মসজিদুল হারামের মুয়াজ্জিন আর নেই সদ্য. বাবাকে হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন সদ্য. জ্বালানির দাম বৃদ্ধি, মরার ওপর খাঁড়ার ঘা বেসরকারি ও নিম্নআয়ের মানুষের!