জাতীয়

সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হবে ভোটগ্রহণ

সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হবে ভোটগ্রহণ

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইসি জানিয়েছে, সেদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

২৫ জুলাই, ২০২৬
আবার ভূমিকম্পে কাঁপল ঢাকা

আবার ভূমিকম্পে কাঁপল ঢাকা

রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে অনুভূত এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৬। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির।

২৫ জুলাই, ২০২৬
বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি নতুন অধ্যাদেশ অনুমোদন

বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি নতুন অধ্যাদেশ অনুমোদন

দেশের বনসম্পদ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৫’ পাস হয়।

২৫ জুলাই, ২০২৬
‘অপমানিত বোধ করছেন’, নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি

‘অপমানিত বোধ করছেন’, নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি

আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছাড়ার পরিকল্পনা করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। রয়টার্সকে রাষ্ট্রপতি বলেন, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নিজেকে ‘অপমানিত’ মনে করছেন। সংস্থাটি জানায়, দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও রাষ্ট্রপতির পদ মূলত আনুষ্ঠানিক; নির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে। শেখ হাসিনা ভারতের রাজধানী নয়াদিল্লিতে পালিয়ে যাওয়ার পর পরিস্থিতি বদলে গেলে সংসদ ভেঙে যাওয়ার কারণে প্রেসিডেন্টই একমাত্র সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে ভূমিকা পালন করেন।

২৫ জুলাই, ২০২৬
হিন্দুত্ববাদী বিক্ষোভের মুখে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ

হিন্দুত্ববাদী বিক্ষোভের মুখে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ-মিছিল নিয়ে গিয়ে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুর করেছেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা আজ সোমবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুর করেন। এ ঘটনার পর ভিসা কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

উপদেষ্টা পরিষদ পুলিশ কমিশন গঠনের অধ্যাদেশ অনুমোদন করেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকশেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।

২৫ জুলাই, ২০২৬
হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

২৫ জুলাই, ২০২৬
মঙ্গলবার খুলছে জবি ক্যাম্পাস

মঙ্গলবার খুলছে জবি ক্যাম্পাস

ভূমিকম্পের জেরে সৃষ্ট পরিস্থিতির কারণে টানা দুই সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে সশরীরে শিক্ষা কার্যক্রমে ফিরছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আগামী মঙ্গলবার থেকে ক্যাম্পাসে সশরীরে ক্লাস কার্যক্রম পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে এর এক দিন আগে থেকেই বিভিন্ন বিভাগ চাইলে তাদের সেমিস্টার ফাইনালসহ অন্যান্য পরীক্ষা গ্রহণ করতে পারবে।

২৫ জুলাই, ২০২৬
সন্ত্রাসী ফয়সালের জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক ছিল না: আসিফ নজরুল

সন্ত্রাসী ফয়সালের জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক ছিল না: আসিফ নজরুল

শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণের অভিযোগে অভিযুক্ত ছাত্রলীগ সন্ত্রাসী ফয়সাল করিম মাসুদের জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেন। পোস্টে আসিফ নজরুল বলেন, মাসুদের জামিনের সিদ্ধান্তে আইন মন্ত্রণালয় বা তার দপ্তরের কোনো ভূমিকা ছিল না এবং এ সংক্রান্ত যেকোনো বিভ্রান্তিকর তথ্য সঠিক নয়।

২৫ জুলাই, ২০২৬
১৩ ঘণ্টার ব্যবধানে টানা তিন দফা কাঁপল দেশ

১৩ ঘণ্টার ব্যবধানে টানা তিন দফা কাঁপল দেশ

মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে পরপর তিন দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। স্বল্প সময়ের মধ্যে এমন ধারাবাহিক কম্পনে জনমনে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মৃদু থেকে মাঝারি মাত্রার হলেও ঘন ঘন কম্পন দেশের ভূতাত্ত্বিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় বেশিরভাগ মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়া বিমানবন্দর যাবেন হেলিকপ্টারে, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়া বিমানবন্দর যাবেন হেলিকপ্টারে, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাকে বহন করতে কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি মধ্যরাত বা শুক্রবার ভোরে ঢাকায় পৌঁছাতে পারে। অবতরণের কয়েক ঘণ্টা পরই এটি লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেবে।

২৫ জুলাই, ২০২৬
এলজিআরডিতে আদিলুর, তথ্যে রিজওয়ানা ও ক্রীড়ায় আসিফ নজরুল

এলজিআরডিতে আদিলুর, তথ্যে রিজওয়ানা ও ক্রীড়ায় আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করায় শূন্য হওয়া তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত গেজেটে বিদ্যমান তিন উপদেষ্টার মধ্যে এই অতিরিক্ত দায়িত্ব বণ্টনের বিষয়টি জানানো হয়। পৃথক আরেক গেজেটে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা