মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুস্থতার বিষয়ে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ে তৎপরতা চালানো হচ্ছে। এই পরিস্থিতি ঘিরে প্রবাসীদের খোঁজ-খবর এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, 'বৈঠকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশিদের অবস্থার বিষয়টি বিশেষভাবে আলোচনা করা হয়েছে। বিশেষ করে সম্প্রতি অনেক ফ্লাইট বাতিল হওয়ায় প্রবাসীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।'

প্রেস সচিব জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের দেখভালের জন্য বিমানমন্ত্রী, বিমান প্রতিমন্ত্রী এবং প্রবাসীকল্যাণ মন্ত্রী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকেই বিমানবন্দরে অবস্থান করছেন।

একই সঙ্গে প্রধানমন্ত্রী ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলার বিষয়েও তৎপর। তিনি দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলুকে ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক তৈরি করার নির্দেশ দিয়েছেন। এছাড়া একটি কার্যকর কর্মপরিকল্পনা তৈরিরও নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এই হামলায় তাঁর মেয়ে, জামাই এবং নাতিও প্রাণ হারিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ৪০ দিনের শোক ঘোষণা করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব