জাতীয়
নিরাপত্তা শঙ্কায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম বন্ধ
নিরাপত্তাজনিত কারণে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। হাইকমিশনের সামনে ঝোলানো নোটিশে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে আপাতত ভিসা সেবা প্রদান সম্ভব হচ্ছে না। এ কারণে সেবাগ্রহীতাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।
৪৫তম বিসিএসে ১,৮০৭ জনের সুপারিশ
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এতে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১,৮০৭ জনকে সুপারিশ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাতে পিএসসির জনসংযোগ শাখার মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গুলির আগের রাতে ‘দেশ কাঁপানোর’ বার্তা দেন ফয়সাল, হাদি হত্যাচেষ্টায় নতুন চাঞ্চল্য
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার আগের রাতেই হত্যাচেষ্টার ইঙ্গিত দিয়েছিলেন শুটার ফয়সাল। সাভারের একটি রিসোর্টে অবস্থানকালে তিনি তার কথিত বান্ধবী মারিয়া আক্তার লিমাকে জানান, পরদিন এমন একটি ঘটনা ঘটবে, যা ‘সারা দেশ কাঁপাবে’। পরদিনই রাজধানীর পল্টনের বক্স কালভার্ট এলাকায় প্রকাশ্য দিবালোকে হাদির ওপর গুলি চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে জানা গেছে, ঘটনার পেছনে মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর মাস্টারমাইন্ড হিসেবে জড়িত রয়েছেন।
গণভোটে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে গণভোটও অনুষ্ঠিত হবে। এই গণভোটে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ এনসিপি নেতা, যা জানা গেল...
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারের মাথায় গুলির ঘটনায় প্রাথমিকভাবে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এ ছাড়া গুলিবিদ্ধ মোতালেব বর্তমানে শঙ্কামুক্ত বলে চিকিৎসকদের বরাতে জানিয়েছে পুলিশ।
মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প
মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পের ফলে হালকা কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারের টেকনাফে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৩টায় টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪।
আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকা, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১। দেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৩৮ কিলোমিটার উত্তর–পূর্বে নরসিংদীর শিবপুর এলাকায়।
ভোটের দিন যত সামনে আসবে, ততই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটের দিন যত সামনে আসবে, ততই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। সাম্প্রতিক ঘটনার পর প্রার্থী ও ভোটারদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, তা কীভাবে কাটানো হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাদির হত্যাকারী দেশেও থাকতে পারে, আবার বাইরেও থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারী দেশেও থাকতে পারে, আবার দেশের বাইরেও থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ৩ লাখ ৭ হাজার প্রবাসীর নিবন্ধন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৩ লাখ ৭ হাজার ৫৭৭ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে। এই তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৩ লাখ ৭ হাজার ৫৭৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এই নিবন্ধনকারীদের মধ্যে ২ লাখ ৮৪ হাজার ৩৪৯ জন পুরুষ ভোটার ও ২৩ হাজার ২২৮ জন নারী ভোটার রয়েছেন।
হাদির ওপর হামলায় ব্যাবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ফের বৈঠকে ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও প্রাক-প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আবারও বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার একটু পর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।