জাতীয়
যেকোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা
আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ প্রস্তুত। সোমবার (২২ ডিসেম্বর) রাতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে প্রায় আধা ঘণ্টাব্যাপী টেলিফোন আলাপে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আলোচনায় বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত বিষয়, আসন্ন সাধারণ নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ উঠে আসে।
অন্তর্বর্তী সরকারের আরও অনেক সদস্যই নির্বাচনে অংশ নেবেন: আসিফ মাহমুদ
দুই ছাত্র উপদেষ্টার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আরও অনেক সদস্যই নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
২৪ ঘণ্টার মধ্যে পুলিশ মহাপরিদর্শককে অপসারণের লিগ্যাল নোটিশ
বিডিআর হত্যাযজ্ঞ তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে পদ থেকে অপসারণের দাবি জানিয়ে সরকারকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে তাকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
খালেদা জিয়া ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে আছেন
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শরীরে গুরুতর সংক্রমণ ধরা পড়ায় তাকে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল ওষুধে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সর্বশেষ অবস্থা জানিয়ে একটি বার্তা প্রকাশ করে।
যুগ্ম সচিবকে গাড়ির মধ্যে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি চালকের
সরকারের এক যুগ্ম সচিবকে তাঁর সরকারি গাড়ির ভেতরে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে গাড়িচালকের বিরুদ্ধে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় চার ঘণ্টা ঢাকার বিভিন্ন এলাকায় গাড়ি ঘুরিয়ে ওই কর্মকর্তাকে আটকে রাখা হয়। একপর্যায়ে পরিকল্পনা কমিশনে পৌঁছালে চালককে আটক করে পুলিশে দেওয়া হয়।
বাউলদের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে: প্রেসসচিব
বাউল সম্প্রদায়ের সদস্যদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রেসসচিব বলেন, হামলাকারীদের ধরতে ইতোমধ্যে মানিকগঞ্জে পুলিশ তৎপর হয়েছে এবং অন্যান্য এলাকাতেও সাঁড়াশি অভিযান চলছে। তিনি জানান, খুব শিগগিরই এই বিষয়ে ফল পাওয়া যাবে।
৩০০ আসনে ৬৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সিইসি এ এম এম নাসির উদ্দীন তফসিল ঘোষণার কয়েক ঘণ্টা পর রাতে এই প্রজ্ঞাপন প্রকাশ করেন।
অনুমোদন দুদক অধ্যাদেশ, সম্পদের হিসাব দিতে হবে কর্মকর্তাদের
দুর্নীতি দমন কমিশন (দুদক) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। নতুন অধ্যাদেশে দুদকের কার্যপরিধি বাড়ানো হয়েছে, পাশাপাশি ছয় মাস পরপর কমিশনের কাজের প্রতিবেদন অনলাইনে প্রকাশের বাধ্যবাধকতা যুক্ত হয়েছে। দুদক কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়াও বাধ্যতামূলক করা হচ্ছে।
সুষ্ঠু নির্বাচনে মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশ ইসির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে দিকনির্দেশনামূলক বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে এ বৈঠক শুরু হয়। এর আগে ২১ ডিসেম্বর ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে বৈঠকের বিষয়টি জানানো হয়।
শেখ হাসিনার মামলায় লড়াই থেকে সরে দাঁড়ালেন পান্না
গুমের দুই মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পাওয়ার মাত্র তিন দিন পরই সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন আইনজীবী জেড আই খান পান্না। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার গুমের মামলায় তিনি আর আদালতে লড়বেন না বলে জানিয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত ৬ মিনিট ৪৯ সেকেন্ডের এক ভিডিওবার্তায় তিনি এ সিদ্ধান্ত জানান।
কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা, দেরি হতে পারে বেগম জিয়ার লন্ডন যাত্রায়
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি সমস্যায় পড়ায় ঢাকায় পৌঁছাতে দেরি হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান। তিনি জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সের উড্ডয়ন বিলম্বিত হয়েছে এবং কখন যাত্রা শুরু করবে তা পরে জানানো হবে।
ভারতের হাইমিশনার প্রণয় ভার্মাকে আবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি। কূটনৈতিক সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সূত্র জানায়, নয়াদিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্ভূত উদ্বেগের প্রেক্ষাপটেই প্রণয় ভার্মাকে তলব করা হয়। বৈঠকে ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা জোরদারের বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয় এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।