জাতীয়

ভুটানের প্রধানমন্ত্রীর সফর ঢাকা-থিম্পু সম্পর্ক সুদৃঢ় করেছে: যৌথ বিবৃতি

ভুটানের প্রধানমন্ত্রীর সফর ঢাকা-থিম্পু সম্পর্ক সুদৃঢ় করেছে: যৌথ বিবৃতি

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে'র বাংলাদেশ সফর দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ককে গভীরভাবে বন্ধুত্ব ও সদিচ্ছার প্রতিফলন ঘটিয়েছে। তার তিন দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে এক যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রী তোবগে ২২ থেকে ২৪ নভেম্বর বাংলাদেশ সফর করছেন।

২৫ জুলাই, ২০২৬
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

ব্যাংক, আর্থিক সেবা প্রতিষ্ঠান, অটোমোবাইল কোম্পানি, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, টেলিকম, তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান, হাসপাতাল, হোটেল, ইলেকট্রনিকস, রিয়েল এস্টেট প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান চাকরি মেলায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য ছিল আবদুল মোনেম লিমিটেড, বিকাশ লিমিটেড, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, নাভানা, পাঠাও লিমিটেড, ক্রাউন সিমেন্ট, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, এপেক্স, জিপিএইচ ইস্পাত লিমিটেড, লে মেরিডিয়ান ঢাকা, হোটেল রেনেসাঁ ঢাকা, আরএফএল গ্রুপ, রবি আজিয়াটা, ইউনাইটেড হসপিটাল লিমিটেডসহ আরও অনেক প্রতিষ্ঠান।

২৫ জুলাই, ২০২৬
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য

প্রায় আড়াই মাস উপাচার্যহীন ছিল চুয়েট। দীর্ঘ সময় উপাচার্য না থাকায় একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট সভা, নিয়োগ, পদোন্নতি, প্রকল্পের কাজসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে যায়। গত ৩০ অক্টোবর দায়িত্ব নেওয়ার পর থেকেই সেগুলো সচলে চেষ্টা করে যাচ্ছি।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ সাক্ষাৎ করতে এলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে শেখ হাসিনার রায় পরবর্তী জনপ্রতিক্রিয়া, জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ ও এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি, বন্দি প্রত্যর্পণ, সাইবার ক্রাইম ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ দু’দেশের পারস্পরিক স্বার্থে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

২৫ জুলাই, ২০২৬
ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সোমবার (২৪ নভেম্বর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ বিমানে তিনি ঢাকা ছাড়েন। শনিবার (২২ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার এবং তোপধ্বনি দেওয়া হয়। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

২৫ জুলাই, ২০২৬
৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে: আইন উপদেষ্টা

৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে: আইন উপদেষ্টা

শুধুমাত্র বিচার বিভাগের যে সংস্কার করা হয়েছে, তাতে আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, 'সংস্কার মানে শুধু সংবিধানের সংস্কার নয়, বিভিন্ন ক্ষেত্রে অনেক সংস্কার হয়েছে। শুধুমাত্র আইন মন্ত্রণালয়েই ২১টি সংস্কার করা হয়েছে।'

২৫ জুলাই, ২০২৬
তাজরীন ট্র্যাজেডির ১৩ বছর : ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে এখনও পথে বেঁচে–ফেরা শ্রমিকরা

তাজরীন ট্র্যাজেডির ১৩ বছর : ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে এখনও পথে বেঁচে–ফেরা শ্রমিকরা

তাজরীন গার্মেন্টস ট্র্যাজেডির ১৩ বছর পূর্ণ হলো আজ। ২০১২ সালে আজকের দিনে সন্ধ্যায় ঢাকার সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় তাজরীন ফ্যাশনস লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১১১ জন শ্রমিক, আহত হন আরও অনেকে। সোমবার (২৪ নভেম্বর) অগ্নিকাণ্ডের ১৩ বছর পূর্তিতে আবারো কারখানার সামনে জড়ো হয়েছেন আহত শ্রমিক ও নিহতদের স্বজনরা। ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং দোষীদের বিচারের দাবিতে আজ সকাল থেকেই ভবনটির সামনে অবস্থান নেন পাঁচ নারী শ্রমিক।

২৫ জুলাই, ২০২৬
ভূমিকম্প নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে চিঠি

ভূমিকম্প নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে চিঠি

শুক্রবার (২১ নভেম্বর) অনুভূত হওয়া ভয়াবহ ভূমিকম্পে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর। দেশব্যাপী বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুত তথ্য সংগ্রহ ও পরিস্থিতি মূল্যায়নের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (২৩ নভেম্বর) প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেন।

২৫ জুলাই, ২০২৬
রামপুরায় ২৮ জনকে হত্যা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন শুনানি ৪ ডিসেম্বর

রামপুরায় ২৮ জনকে হত্যা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন শুনানি ৪ ডিসেম্বর

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার বিজিবির সাবেক দুই কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে আগামী ৪ ডিসেম্বর। সোমবার (২৪ নভেম্বর) এই মামলায় গ্রেফতার হওয়া লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম মুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হাজির করা হয়। এসময় বিচারপতি মো: শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল শুনানির এই দিন ধার্য করেন।

২৫ জুলাই, ২০২৬
ঢাবি অধ্যাপক কার্জনকে জামিন দিয়েছে হাইকোর্ট

ঢাবি অধ্যাপক কার্জনকে জামিন দিয়েছে হাইকোর্ট

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৪ নভেম্বর) বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ চার সপ্তাহের রুলসহ ছয় মাসের জামিন আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আলী আহমেদ খোকন।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশের আইন সাংবাদিকবান্ধব নয়: অ্যাটর্নি জেনারেল

বাংলাদেশের আইন সাংবাদিকবান্ধব নয়: অ্যাটর্নি জেনারেল

দেশের প্রচলিত আইন সাংবাদিকবান্ধব নয় উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘সাংবাদিক নিবর্তনের জন্য রাষ্ট্র অনেক রকম পথ খোলা রেখেছে। আকাশের যত তারা, আইনের তত ধারা—সেগুলোই প্রয়োগ করা হয় সাংবাদিকদের নিয়ন্ত্রণে।’ সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’-এর তৃতীয় দিনে ‘ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ’ সেশনে এসব কথা বলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থনের আহ্বান প্রধান উপদেষ্টার

আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থনের আহ্বান প্রধান উপদেষ্টার

আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থন ও সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে বৈঠকে এ আহ্বান করেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের গণতান্ত্রিক রূপান্তর এবং আসন্ন সাধারণ নির্বাচনে আপনারা সমর্থন দেবেন বলে আশা করি।’

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা