চানখারপুল হত্যা মামলার রায় পেছাল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

জুলাই অভ্যুত্থানের সময় চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হয়নি। রায় ঘোষণার জন্য আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল নতুন এ তারিখ নির্ধারণ করেন। রায় প্রস্তুত না হওয়ায় দিন পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

২০২৪ সালে আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি ছিল প্রথম রায় ঘোষণার কথা। একই সঙ্গে এটি জুলাই-আগস্টের হত্যাযজ্ঞ সংক্রান্ত মামলার দ্বিতীয় রায় হওয়ার কথা থাকলেও সময় পরিবর্তন করা হয়েছে।

এ মামলায় সাবেক ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমানসহ অভিযুক্ত আট পুলিশ সদস্যের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে প্রসিকিউশন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, পুলিশ সদস্যরা সরকারি নির্দেশ পালন করতে বাধ্য ছিলেন।

আট অভিযুক্তের মধ্যে শীর্ষ চার পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসিকিউশনের অভিযোগপত্রে বলা হয়েছে, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়ারলেস বার্তার মাধ্যমে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করার নির্দেশ দেন। সেই নির্দেশে দায়িত্বরত পুলিশ সদস্যরা চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি চালান। প্রসিকিউশন নির্দেশনা ও গুলির ঘটনায় ১৯টি ভিডিও ফুটেজ আদালতে দাখিল করেছে। শহীদ পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী এবং আসিফ মাহমুদ সজীব ভূইয়াসহ মোট ২৬ জন সাক্ষ্য দেন।

এদিকে জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ভুক্তভোগী হুম্মাম কাদের চৌধুরী। সাক্ষ্য শেষে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গুমের সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচারের দাবি জানান।

এ ছাড়া সোমবারই জুলাই গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক