হত্যা-গুমের সঙ্গে জড়িত ছিল ৪ সংস্থা, জবানবন্দিতে সাবেক সেনাপ্রধান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

বিগত সরকারের আমলে গুম, খুন ও রাজনৈতিক প্রতিপক্ষ দমনে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে চারটি অপরাধী চক্র গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে তিনি বলেন, শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দীকির নেতৃত্বেই এসব চক্র পরিচালিত হতো।

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এ এই সাক্ষ্য দেন সাবেক সেনাপ্রধান। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তার জবানবন্দি গ্রহণ করা হয়।

জবানবন্দিতে ইকবাল করিম ভূঁইয়া বলেন, তারিক আহমেদ সিদ্দীকি নিজেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাহিনীপ্রধানদের মধ্যকার ‘সুপার চিফ’ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। ডিজিএফআই, এনএসআই, র‍্যাব, এনটিএমসি, আনসার ও বিজিবিসহ বিভিন্ন সংস্থাকে তিনি নিজের নিয়ন্ত্রণে আনেন। এর মাধ্যমেই চারটি আলাদা চক্রের সৃষ্টি হয়। প্রথমটি ছিল অপরাধ চক্র, যেখানে ডিজিএফআই, এনএসআই, র‍্যাব ও এনটিএমসি ব্যবহৃত হতো। এই চক্রের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষ দমন, হত্যা ও গুমের মতো ঘটনা ঘটানো হয়।

তিনি জানান, দ্বিতীয় চক্রটি ছিল ডিপ স্টেট, যা এমএসপিএম, ডিজিএফআই ও এনএসআইয়ের মাধ্যমে পরিচালিত হতো। এই কাঠামোর ভেতর দিয়েই তিন বাহিনী সংক্রান্ত নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হতো, যা অনেক সময় বাহিনীপ্রধানদের সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক ছিল।

সাবেক সেনাপ্রধানের ভাষ্য অনুযায়ী, তৃতীয় চক্রটি ছিল কেনাকাটা চক্র। এতে পিএসও, এএফডি, ডিজিডিপি ও বাহিনীপ্রধানরা যুক্ত ছিলেন। এর মাধ্যমে বিভিন্ন সামরিক ও রাষ্ট্রীয় কেনাকাটায় প্রভাব বিস্তার করা হতো। চতুর্থ চক্রটি ছিল সামরিক প্রকৌশলী চক্র। ইঞ্জিনিয়ারিং কোরের কর্মকর্তা হওয়ায় তারিক আহমেদ সিদ্দীকি ইঞ্জিনিয়ারিং কোরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে আলাদা একটি নেটওয়ার্ক গড়ে তোলেন এবং তাদের মাধ্যমে বিভিন্ন জাতীয় প্রকল্পে প্রভাব বিস্তার করেন, যা অবৈধ অর্থ আয়ের প্রধান উৎসে পরিণত হয়।

র‍্যাব প্রসঙ্গে ইকবাল করিম ভূঁইয়া বলেন, সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি র‍্যাবের তৎকালীন এডিজি কর্নেল মুজিবকে ডেকে ক্রসফায়ার বন্ধের নির্দেশ দেন এবং র‍্যাব ইন্টেলিজেন্সের প্রধান লে. কর্নেল জিয়াউল আহসানকে নিয়ন্ত্রণে রাখার কথা বলেন। শুরুতে আশ্বাস মিললেও পরে তিনি বুঝতে পারেন, ঘটনাগুলো বন্ধ না হয়ে বরং আড়ালে ঘটছে। বেনজীর আহমেদ র‍্যাবের ডিজি এবং জিয়াউল আহসান এডিজি হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

তিনি জানান, জিয়াউল আহসানের সঙ্গে কথা বলতে তিনি ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল জগলুল আহসান ও আর্মি সিকিউরিটি ইউনিটের কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল ফজলকে দায়িত্ব দেন। তবে তাদের কেউই কার্যকর কোনো প্রতিশ্রুতি আদায় করতে পারেননি। পরবর্তীতে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে জিয়াউল আহসানকে র‍্যাব থেকে সেনাবাহিনীতে ফিরিয়ে আনার আদেশ দেওয়া হলেও তা মানা হয়নি। একপর্যায়ে তাকে সেনানিবাসে প্রবেশ নিষিদ্ধ করা হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

সাবেক সেনাপ্রধান আরও বলেন, র‍্যাবে দায়িত্ব পালনের পর অনেক পেশাদার সেনা কর্মকর্তা পেশাদার খুনি হয়ে ফিরতেন, যা তাকে গভীরভাবে ব্যথিত করত। এ পরিস্থিতিতে তিনি সেনাবাহিনীর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে র‍্যাবে নিয়োজিত সেনা সদস্যদের ফিরিয়ে আনার অনুরোধ জানান। তখন প্রধানমন্ত্রী স্বীকার করেন, র‍্যাব রক্ষীবাহিনীর চেয়েও খারাপ হয়ে উঠেছে। তবে এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক