কোনো অভিযোগের বিষয়ে সামান্য তথ্য-প্রমাণ কেউ দেখাতে পারবে না: তাজুল ইসলাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিদ্বেষপ্রসূত বলে দাবি করেছেন। দায়িত্ব পালনকালে নিজের স্বচ্ছতার কথা তুলে ধরে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, তাঁর বিরুদ্ধে আনা কোনো অভিযোগের পক্ষেই কেউ সামান্যতম তথ্য-প্রমাণ দেখাতে পারবে না।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, গতকাল ও আজ কিছু গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের বরাতে তাঁর সম্পর্কে বিদ্বেষপ্রসূত ও মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এসব বক্তব্য জঘন্য মিথ্যাচার এবং তথ্য-প্রমাণবিহীন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার দুরভিসন্ধি থেকেই এসব অপপ্রচার চালানো হচ্ছে। তাঁর ভাষায়, তিনি চ্যালেঞ্জ করে বলছেন—এই অভিযোগগুলোর সপক্ষে কেউ একটিও গ্রহণযোগ্য প্রমাণ দেখাতে পারবে না। ট্রাইব্যুনালে তাঁর ও প্রসিকিউশন টিমের প্রতিটি পদক্ষেপ ছিল স্বচ্ছ ও আইনসম্মত।

বিদায়ী চিফ প্রসিকিউটর দাবি করেন, পতিত স্বৈরাচার ও গণহত্যাকারীদের বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়া থেকে দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে একটি মহল সংগঠিতভাবে অপপ্রচার চালাচ্ছে, যাতে এ বিচারপ্রক্রিয়া আর এগোতে না পারে।

তিনি আরও বলেন, দায়িত্বকালে কেউ তাঁর বিরুদ্ধে প্রশ্ন তোলার সুযোগ পাননি। কিন্তু বিদায় নেওয়ার পর একটি বিশেষ মহল গণহত্যাকারীদের সুবিধা দিতে বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের মিথ্যাচার ও ঘৃণ্য অপতৎপরতা থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।

উল্লেখ্য, গতকাল (২৩ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করে সরকার তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে অ্যাডভোকেট আমিনুল ইসলাম-কে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তাজুল ইসলাম এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন এবং ইতোমধ্যে নতুন চিফ প্রসিকিউটর দায়িত্ব বুঝে নিয়েছেন।

তবে তাজুল ইসলামের বিদায়ের পর ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, তাজুল ইসলামের নেতৃত্বাধীন একটি সিন্ডিকেট ‘চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ অর্থ আয়ের হাতিয়ারে পরিণত করেছিল। ফেসবুকে এক আইনজীবীর মন্তব্যের ঘরে দেওয়া এই অভিযোগ মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি