জাতীয়

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি অবরোধ করলো ছাত্ররা

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি অবরোধ করলো ছাত্ররা

নারায়ণগঞ্জে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর গাড়ি আটকে প্রায় আধাঘণ্টা অবরুদ্ধ করে রাখে ছাত্র ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিকেএমইএ’র প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ছাত্রশক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, এনজিবি ও ওয়ারিয়র্স অব জুলাইয়ের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি অবরোধ করেন।

২৫ জুলাই, ২০২৬
আজ রাজৈর মুক্ত দিবস

আজ রাজৈর মুক্ত দিবস

আজ গৌরবোজ্জ্বল রাজৈর মুক্ত দিবস। নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামে সাড়ে তিনশ মুক্তিযোদ্ধাসহ শহীদের আত্মত্যাগের মধ্যে দিয়ে ১৯৭১ সালের ৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। মুক্তিযোদ্ধা ও গ্রামবাসীর সহায়তায় বন্দি করা হয় ১৩৫ জন পাক সেনাকে। বাংলাদেশের মুক্তির ইতিহাসে রাজৈর এক স্মরণীয় অধ্যায়।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচন নিয়ে ভারতের অযাচিত নসিহত গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন নিয়ে ভারতের অযাচিত নসিহত গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য ও নসিহতকে অযাচিত ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে এগোচ্ছে। এ বিষয়ে প্রতিবেশী কোনো দেশের কাছ থেকে উপদেশ নেওয়ার প্রয়োজন নেই। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইইউ: ইসি সচিব

জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইইউ: ইসি সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন প্রায় ১৭৫ থেকে ২০০ জন নির্বাচন পর্যবেক্ষক বাংলাদেশে পাঠাবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টায় সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি। ইসি সচিব বলেন, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাবসের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে ও পরে বিভিন্ন ধাপে ইইউর পর্যবেক্ষক দল বাংলাদেশে এসে নির্বাচন পর্যবেক্ষণ করবে।

২৫ জুলাই, ২০২৬
আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেফতার, না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেফতার, না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগের সঙ্গে যুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা না থাকলেও আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

২৫ জুলাই, ২০২৬
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ে কড়া নিরাপত্তা

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ে কড়া নিরাপত্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যাবস্থা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকেই আগারগাঁওয়ের ইসি ভবনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। দিন বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও কঠোর করা হয়। আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করবেন।

২৫ জুলাই, ২০২৬
আজ সচিবালয় ভাতার প্রজ্ঞাপন জারি না হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতি

আজ সচিবালয় ভাতার প্রজ্ঞাপন জারি না হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতি

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এর মধ্যে সরকারিভাবে ২০ শতাংশ সচিবালয় ভাতা বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি না হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে সচিবালয়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। ২০ শতাংশ সচিবালয় ভাতা বাস্তবায়নের দাবিতে কয়েকদিন ধরেই কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সচিবালয়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পর্যন্তও সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়ায় কর্মসূচি থেকে এই সিদ্ধান্তের ঘোষণা দেন তারা।

২৫ জুলাই, ২০২৬
‎পুলিশ সদরদপ্তরে ছয় ডিআইজিকে রদবদল

‎পুলিশ সদরদপ্তরে ছয় ডিআইজিকে রদবদল

পুলিশ সদর দপ্তরের অ্যাডমিনিস্ট্রেশনসহ ছয়টি ডিআইজি পদে রদবদল করা হয়েছে। বর্তমানে কর্মরত ও সদ্য যোগদান করা ছয়জন উপমহাপরিদর্শককে (ডিআইজি) নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ওসমান হাদির অবস্থা সংকটজনকই

ওসমান হাদির অবস্থা সংকটজনকই

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটজনক এবং অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ সিটি স্ক্যান প্রতিবেদনে তার মস্তিষ্কে রক্তপ্রবাহজনিত ইসকেমিক পরিবর্তন আগের তুলনায় কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন এবং তার চিকিৎসায় সরাসরি যুক্ত চিকিৎসক ডা. আব্দুল আহাদ।

২৫ জুলাই, ২০২৬
ভোটারদের উৎসাহিত করতে জাতিসংঘের নতুন ডিজিটাল উদ্যোগ

ভোটারদের উৎসাহিত করতে জাতিসংঘের নতুন ডিজিটাল উদ্যোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ, নারী, প্রান্তিক ভোটারসহ সব নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের উদ্যোগে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে নির্বাচন কমিশন। ‘ফিউচার বাংলাদেশ ইউ ওয়ান্ট’ নামের এই ওয়েবসাইটের মাধ্যমে একটি সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
২৬তম প্রধান বিচারপতি জুবায়ের চৌধুরী

২৬তম প্রধান বিচারপতি জুবায়ের চৌধুরী

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। তিনি বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

২৫ জুলাই, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি: সিইসি

আগামী বছরের ১২ ফেব্রুয়ারি একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারিত জাতির উদ্দেশ্যে ভাষণ ও তফসিল ঘোষণার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রক্রিয়ার সূচনা করেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা