বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু সাংবাদিকদের বলেন, 'নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড ইস্যু বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। আজ আমরা মূলত কার্যক্রম কীভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে আলোচনা করেছি। ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এটাই মূল বিষয় ছিল।'
মন্ত্রী আরও বলেন, 'কত পরিবারকে দেওয়া হবে তা নিয়ে কোনো সীমাবদ্ধতা নেই। এটি সার্বজনীন হবে। তবে কার্যক্রম শুরু করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। হয়তো প্রথমে হতদরিদ্র পরিবার, এরপর দরিদ্র এবং পরে মধ্যবিত্তদের মধ্যে বিতরণ করা হতে পারে।'
ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টটি এই রমজানেই কার্যকর করা হবে জানিয়ে তিনি বলেন, 'প্রধানমন্ত্রী চাইছেন, অন্তত পাইলট প্রজেক্ট হিসেবে ঈদের আগেই এটি শুরু হোক। কার্যক্রমটা কীভাবে চালু করা হবে, সেটা নিয়েই আজ কথা হয়েছে।'