৬ দেশে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরান যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা ও পাল্টা হামলার প্রেক্ষাপটে প্রবাসীদের বিশেষ সতর্কতা অবলম্বন এবং সামরিক স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে ছয় দেশের বাংলাদেশ দূতাবাস। শনিবার পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়।

যুদ্ধ শুরুর পর এরই মধ্যে কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় একজন বাংলাদেশি কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শিকার হওয়ার পর ইরান একে একে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, যেখানে মার্কিন ঘাঁটি রয়েছে, হামলা শুরু করে।

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার সকালে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালায়। এর জবাবে পাল্টা হামলা শুরু করে ইরান।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ দূতাবাসগুলোর বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। সংযুক্ত আরব আমিরাত, লেবানন, কাতার, ইরাক, কুয়েত ও বাহরাইনে অবস্থানরত প্রবাসীদের সতর্ক করে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। সব দেশেই খোঁজখবরের জন্য দূতাবাসের পক্ষ থেকে হটলাইন চালু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট দেশগুলোর আইন মেনে চলা এবং স্থানীয় সরকারের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বা ভিডিও আপলোড কিংবা ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইন অনুসরণের ওপর জোর দেওয়া হয়।

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, খোলা আকাশের নিচে অবস্থান এড়িয়ে চলা এবং অযথা জমায়েতে অংশ না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, এমিরেটস আইডি, পাসপোর্ট, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও পাওয়ার ব্যাংক, পানি ও শুকনো খাবার সঙ্গে রাখার কথা বলা হয়েছে।

 জরুরি যোগাযোগের নম্বর

আরব আমিরাত

জরুরি প্রয়োজনে আবুধাবী ও দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসের ও কনস্যুলেটের হটলাইন নম্বর ও ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

আবুধাবীতে যোগাযোগের হটলাইন নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে: +৯৭১ ৫৬৬১১ ৭২১৫, +৯৭১০২৪৪৬ ৫১০০, +৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২ এবং +৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬। ইমেইল: mission.abudhabi@mofa.gov.bd

দুবাই কনস্যুলেটের হটলাইন নম্বর- +৯৭১ ৫০৮১৬৮২৫৩ ও +৯৭১৫০৮১৬৮৩৬৩ এবং ইমেইল: mission.dubai@mofa.gov.bd

ইরাক

ইরাকে জরুরি প্রয়োজনে বাংলাদেশ হটলাইন (+9647827883680 Whatsapp) এবং ইমেইলে (mission.baghdad@mofa.gov.bd) যোগাযোগ করতে বলা হয়েছে।

কুয়েত

জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরসমূহ: +965 69920013, +965 66516404 এবং +965 50895161

আর ইমেইল হচ্ছে: mission.kuwait@mofa.gov.bd

বাহরাইন

জরুরী প্রয়োজনে দূতাবাসের হেল্পলাইন নম্বর: +৯৭৩ ৩৩৩৭৫১৫৫ এবং ইমেইল: mission.manama@mofa.gov.bd -এ যোগাযোগ করতে বলেছে মানামায় বাংলাদেশ দূতাবাস।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী