জাতীয়
রাষ্ট্রপতির ফেসবুক আইডি হ্যাকড
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকেই একটি পোস্টে উল্লেখ করা হয়— “আমার ফেসবুক আইডি হ্যাকড।”
বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে গেলেন তিন বাহিনীর প্রধানরা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ। মঙ্গলবার রাত ৯টার দিকে প্রথমে হাসপাতালে প্রবেশ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। কিছুক্ষণ অবস্থানের পর তিনি হাসপাতাল ত্যাগ করেন।
সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ অবস্থা তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
মহান বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারের মাধ্যমে একযোগে ভাষণটি সম্প্রচার করা হবে। বিষয়টি জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর আগে, বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে ভোর ৬টা ৫৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি জাতির সূর্যসন্তানদের প্রতি গভীর সম্মান জানান।
দক্ষিণ সুদানে শহীদ ছয় শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন, নেওয়া হচ্ছে গ্রামের বাড়িতে
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ ছয় বাংলাদেশি সেনা সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার পর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শহীদ শান্তিরক্ষীদের মরদেহে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর পর্যায়ক্রমে সেনা, নৌ ও বিমান বাহিনীর পক্ষ থেকে শহীদদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টারযোগে শহীদদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়।
বেগম জিয়ার চিকিৎসায় যোগ দিচ্ছে আরও দুটি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দল
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডকে আরও সহযোগিতা দেওয়ার জন্য বিদেশ থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসকদল ঢাকায় আসছে।
সিঙ্গাপুরে হাদির শারীরিক অবস্থার সর্বশেষ জানাল ইনকিলাব মঞ্চ
সিঙ্গাপুরে উন্নত চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলেও বর্তমানে তা স্থিতিশীল রয়েছে। ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সিঙ্গাপুরে নেওয়ার পর শরিফ ওসমান হাদির একাধিক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এসব পরীক্ষার পর তার শারীরিক অবস্থায় সাময়িক অবনতি দেখা দিলেও চিকিৎসকদের প্রচেষ্টায় বর্তমানে তা স্থিতিশীল পর্যায়ে এসেছে।
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেছেন সিইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে মাননীয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১২ টা ১০ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এসময় তার সঙ্গে চারজন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ রয়েছেন।
ফ্রান্স সরকারের সম্মাননা পেলেন ব্রি. জে. আজহারুল
প্রথম বাংলাদেশি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজহারুল ইসলাম ফ্রান্স সরকারের সম্মানসূচক ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল–গোল্ড লেভেল’ পদক অর্জন করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ পদক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ফরাসিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে তার বাসভবনে এক অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল আজহারকে পদক তুলে দেন।
ভোট রক্ষা করা দেশ রক্ষা করার সমান দায়িত্ব: প্রধান উপদেষ্টা
ভোট বাক্স যারা ডাকাতি করবে, তারা দেশের মানুষের স্বাধীনতা হরণকারী এবং নাগরিকদের শত্রু বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, তাদের হাত থেকে নাগরিকদের রক্ষা করা আমাদের সবার কর্তব্য। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, 'ভোট জনগণের ভবিষ্যৎ রচনার অক্ষর। ভোট বাক্সে ভোট জমা দিতে না পারলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ নির্মাণ সম্ভব নয়।
সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ অগ্রগতি জানাতে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এবং সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত ব্রিফ করা হবে। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।
পিলখানা ট্র্যাজেডি: ১৬ বছর পর স্বাধীন কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
২০০৯ সালে তৎকালীন পিলখানা বিডিআর সদর দপ্তরে ভয়াবহ হত্যাকাণ্ডের ১৬ বছর পর স্বাধীন তদন্ত কমিশন তাদের তদন্ত রিপোর্ট জমা দিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে। রোববার (৩০ নভেম্বর) জমা দেওয়া প্রায় ৪০০ পৃষ্ঠার প্রতিবেদনে ট্র্যাজেডি নিয়ে বহু অজানা ও আগে প্রকাশ না পাওয়া তথ্য উঠে এসেছে, যা এতদিন পর্দার আড়ালেই ছিল বলে দাবি করেছে তদন্ত কমিশন।